ঢাকা ০২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষাখাতকে জাতীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে সরকার : ববি হাজ্জাজ চীন ও যুক্তরাষ্ট্রের ‘প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার’ হওয়া উচিত : জিনপিং দীপু মনি-মোজাম্মেল বাবু-ফারজানা রুপাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি পরিচ্ছন্ন নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করার আহ্বান প্রতিমন্ত্রী ইশরাকের সোনারগাঁয়ে দুর্বৃত্তদের হামলায় স্বামী নিহত, স্ত্রী আহত লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত শি’র সঙ্গে বৈঠক ‘দারুণ’ হয়েছে: ট্রাম্প ওমানে একসঙ্গে বাংলাদেশি ৪ ভাইয়ের লাশ উদ্ধার এসএসসি জানুয়ারিতে এইচএসসি এপ্রিলে করার পক্ষে মত

সৌদি আরবে বাংলাদেশিকে গলাকেটে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক:

সৌদি আরবের রিয়াদে জাকির হোসেন (২৯) নামের এক বাংলাদেশি যুবককে গলাকেটে হত্যা করা হয়েছে।

রিয়াদের আল হারা এলাকায় একটি বাসায় তিনি থাকতেন। বুধবার সকালে ওই বাসাতেই জাকিরকে গলাকেটে ও ধারালো অস্ত্র নিয়ে আঘাত করে হত্যা করা হয়।

জাকিরের বড় ভাই দুলাল মিয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত জাকির হোসেন (২৯) গাজী ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার অরুয়াইলের মো. কাঞ্চন মিয়ার ছেলে।

দুলাল মিয়া বলেন, হত্যাকাণ্ডের বিষয়ে আমার এক শ্যালক সৌদি আরব থেকে বিষয়টি জানিয়েছেন। বাসার ভেতরে জাকিরের রক্তার লাশের একটি ছবিও আমরা পেয়েছি।

তবে কারা কেন জাকিরকে এভাবে হত্যা করে থাকতে পারে, সে বিষয়ে পরিবারের সদস্যরা কিছু বলতে পারেননি।

২০০৮ সাল থেকে সৌদি প্রবাসী জাকির হোসেন আড়াই বছর আগে বড় ভাইয়ের বিয়ে উপলক্ষে একবার দেশে এসেছিলেন ছুটিতে। কিছুদিন পর তার আবার দেশে আসার কথা ছিল। স্থানীয় এক চেয়ারম্যানের মেয়ের সঙ্গে তার বিয়েও ঠিক করে রেখেছিল পরিবার।

জাকিরের বাড়ি আসা ও বিয়ে উপলক্ষে গ্রামের বাড়িতে তিনতলা একটি ভবন নির্মাণের কাজও চলছিল বলে জানালেন পরিবারের সদস্যরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষাখাতকে জাতীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে সরকার : ববি হাজ্জাজ

সৌদি আরবে বাংলাদেশিকে গলাকেটে হত্যা

আপডেট সময় ১২:৫৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১