ঢাকা ১০:০১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘পরিবারের সুখ শান্তিকে তছনছ করে দিয়েছি’: মনোনয়ন না পেয়ে বিএনপি নেত্রী যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী নিজের জানমালের নিরাপত্তা নিয়ে সংসদে উদ্বেগের কথা জানালেন হান্নান মাসুদ কাগজপত্র থাকলে সৌদিতে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার নির্দেশ ১৮টি দেশে কর্মী পাঠানোর চুক্তি হয়েছে: নুরুল হক পরীক্ষা ভীতি দূর করে আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে চায় সরকার: মাহদী আমিন বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জাপানি প্রধানমন্ত্রীর পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে জনগণকে দেওয়া হবে: তারেক রহমান

স্বামীর সহায়তায় গৃহবধূকে গণধর্ষণ; গ্রেফতার ৪

আকাশ জাতীয় ডেস্ক:

নোয়াখালীর হাতিয়াতে স্বামীর সহায়তায় এক গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত ৪ ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো নিঝুমদ্বীপ ইউনিয়নের জেলে কলোনীর আক্তার (২৭) একই ইউনিয়নের বান্দাখালী গ্রামের হক সাব (৩৪), মদিনা গ্রামের সোহেল প্রকাশ রোহিঙ্গা সোহেল (৩০), জেলে কলোনীর ছেলে রাশেদ মাঝি (৪২)।

বুধবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম। তিনি আরও জানান, এ ঘটনায় নির্যাতিতা গৃহবধূ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। ওই মামলায় আগামীকাল দুপুরে আটককৃত আসামিদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়ন থেকে তাদেরকে আটক করে নিঝুমদ্বীপ তদন্ত কেন্দ্রের পুলিশ।

মামলা ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, নির্যাতিতা গৃহবধূ চট্রগ্রামের একটি গার্মেন্টস ফ্যাক্টরীতে কাজ করে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে তার স্বামীর কাছে যাওয়ার জন্য তিনি হাতিয়ার নিঝুমদ্বীপ ঘাটে পৌঁছলে তার স্বামী সোহেলসহ সঙ্গীয় ৭ জন এবং অজ্ঞাত ৩ জন ভিকটিমের হাতে ও মুখ ওড়না দ্বারা বেঁধে নিঝুমদ্বীপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বান্দাখালী গ্রামের মোক্তারিয়া ঘাট থেকে ৫ কিলোমিটার পূর্ব দিকে নদীর পাড়ে নিয়ে যায়। সেখানে তার স্বামী আসামি সোহেলের সহায়তায় অন্যান্য আসামিরা ভিকটিমকে পালাক্রমে ধর্ষণ করে।

Tag :
আপলোডকারীর তথ্য

‘পরিবারের সুখ শান্তিকে তছনছ করে দিয়েছি’: মনোনয়ন না পেয়ে বিএনপি নেত্রী

স্বামীর সহায়তায় গৃহবধূকে গণধর্ষণ; গ্রেফতার ৪

আপডেট সময় ০৯:২৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১