ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

নিউইয়র্ক গভর্নরের বিরুদ্ধে ১১ নারীকে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত!

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুওমোর বিরুদ্ধে ১১ নারীকে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে জানা গেছে, একটি স্বাধীন তদন্তে গভর্নরের একাধিক নারীকে যৌন হয়রানির অভিযোগ ‘সত্য’ প্রমাণিত হয়েছে।

তদন্তে উঠে এসেছে, অ্যান্ড্রু কুওমো ১১ জন নারীকে চুমু খেয়েছেন বা তাদের অশালীন মন্তব্য করেছেন এবং আইন লঙ্ঘন করে চারপাশে একটি বিষাক্ত কর্মস্থল তৈরি করেন।

প্রতিবেদনে আরও বলা হয়, রাজ্যের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস বলেছেন, অ্যান্ড্রু কুওমো রাষ্ট্রীয় ও ফেডারেল আইন লঙ্ঘন করেছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ তার সহকর্মী ডেমোক্র্যাটরা বলছেন, তার (অ্যান্ড্রু কুওমো) পদত্যাগ করা উচিত।

এক প্রতিক্রিয়ায় অ্যান্ড্রু কুওমো তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। একইসঙ্গে নিউইয়র্কের গভর্নর হিসেবে দায়িত্ব চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।

এদিকে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘আমি মনে করি তার পদত্যাগ করা উচিত। আমি এটাও বুঝতে পারছি যে, রাজ্য বিধানসভা তার বিরুদ্ধে অভিশংসনের সিদ্ধান্ত নিতে পারে। তবে আমি জানি না যে এটি সত্য কিনা। কারণ, সকল তথ্য আমার পড়া হয়নি।’

বিবিসি জানিয়েছে, গত বছর একাধিক নারী গভর্নরের বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ আনার পরই এ নিয়ে তদন্ত শুরু হয়। তদন্তকারীরা পাঁচ মাসে প্রায় ২০০ জন (১৭৯) ব্যক্তির সঙ্গে কথা বলেছেন। যাদের মধ্যে তার সহকর্মী এবং যারা অভিযোগ করেছেন তাদের কয়েকজন ছিল। অনুসন্ধানের অংশ হিসেবে হাজার হাজার ডকুমেন্ট, টেক্সট এবং ছবি পর্যালোচনা করা হয়েছে।

নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস বলেন, ‘স্বাধীন তদন্ত কমিশন এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, গভর্নর অ্যান্ড্রু কুওমো একাধিক নারীকে যৌন হয়রানি করেছেন। আর তা করতে গিয়ে রাষ্ট্রের ফেডারেল এবং রাজ্য আইন লঙ্ঘন করেছেন।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউইয়র্ক গভর্নরের বিরুদ্ধে ১১ নারীকে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত!

আপডেট সময় ০৪:৪২:১৮ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১