ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

কনে আনতে যাওয়ার পথে বজ্রপাতে ১৭ জনের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

চাঁপাইনবাবগঞ্জের নারায়ণপুরে কনে আনতে যাওয়ার পথে বজ্রপাতে ১৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জন।

বুধবার (০৪ আগস্ট) দুপুর ১২টায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাকিব আল রাব্বি।

তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ সদরের নারায়ণপুর ইউনিয়নের জনতারহাট থেকে শিবগঞ্জের পাকা ইউনিয়নের পাকা গ্রামে কনের বাড়িতে যাচ্ছিল বরপক্ষ। পদ্মা নদী পার হওয়ার সময় বৃষ্টি শুরু হলে তারা তেলিখালি এলাকায় নেমে একটি চালার নিচে অপেক্ষা করছিলেন। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই ১৭ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ১২ জন পুরুষ ও পাঁচজন নারী রয়েছে। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

কনে আনতে যাওয়ার পথে বজ্রপাতে ১৭ জনের মৃত্যু

আপডেট সময় ০৩:০৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১