ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মৃত্যুর পর হল বিয়ে, একসঙ্গে কবরে গেল ‘নবদম্পতি’

আকাশ নিউজ ডেস্ক:

বেঁচে থাকতে প্রেমের সম্পর্ক কেউ মেনে নেয়নি। আশাহত হয়ে তাই আত্মহত্যা করে যুগল। এরপরই পরিবার ‘ভুল’ বুঝতে পারে। সেই ভুল শুধরে নিতে মৃত্যুর পর ‘বিয়ে’ দেওয়া হয় প্রেমিক-প্রেমিকার।

সম্প্রতি ভারতের মহারাষ্ট্রের জলগাঁও এলাকায় এমন ঘটনা ঘটেছে বলে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, ২২ বছরের মুকেশ শোনওয়ানে এবং ১৯ বছরের নেহা ঠাকরে একই গোত্রের মানুষ। তাদের পারিবারিক নিয়ম অনুযায়ী একই গোষ্ঠীর মধ্যে বিয়ে হওয়া সম্ভব নয়।

মুকেশ এবং নেহার বিয়েও তাই মানতে রাজি হয়নি তাদের পরিবার। তাই অভিমানে আত্মঘাতী হন তারা। রোববার সকালে জলগাঁওয়ের ওয়েড গ্রামের একটি গাছে দু’জনের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।

তাদের কাছে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। তবে মৃত্যুর আগে একটি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিয়েছিলেন মুকেশ। তাতে শুধু লেখা ছিল, ‘বিদায়’।

আত্মঘাতী হওয়ায় দু’জনের মরদেহই ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে দেহ নিয়ে আসা হয় গ্রামে। পরে শোভাযাত্রা করে তাদের দেহ কবরস্থানে নিয়ে যাওয়া হয়। সেখানেই সম্পন্ন হয় এই মৃত্যুপরবর্তী এই ‘বিবাহ’।

কবরস্থানেই বসে বিয়ের আসর। তারপর ‘নবদম্পতি’কে মাটি চাপা দিয়ে সিমেন্ট দিয়ে গেঁথে দেওয়া হয় জায়গাটি। বর–কনের পরিবার জানিয়েছে, ‘ভুল’ শুধরে নিতেই না কি এমন পদক্ষেপ করেছেন তারা!

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মৃত্যুর পর হল বিয়ে, একসঙ্গে কবরে গেল ‘নবদম্পতি’

আপডেট সময় ১০:৪৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১