ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১১ রানে ৩ উইকেট নেই অস্ট্রেলিয়ার

আকাশ স্পোর্টস ডেস্ক:

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। মিরপুর শেরেবাংলায় মঙ্গলবার সন্ধ্য ৬টায় শুরু হয়েছে খেলা।

আর টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয় অধিনায়ক ম্যাথিউ ওয়েড। অধিনায়কের পরিকল্পনা দুর্দান্তভাবে বাস্তবায়ন করেছে অস্ট্রেলিয় বোলাররা। ৪৭টি ডট বল দিতে পেরেছে তারা।

টি-টোয়েন্টিতে ৪৭ বল ডট অকল্পনীয়। যে কারণে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১৩১ রান সংগ্রহ করতে পেরেছে বাংলাদেশ। ১৩২ রানের মামুলি লক্ষ্যে তাড়ায় অবশ্য প্রথমেই উইকেট হারিয়েছে সফরকারীরা।

এক কথায় দারুণ শুরু করেছে বাংলাদেশ। ১১ রানে ৩ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। ইনিংসের প্রথম বলেই অ্যালেক্স কেয়ারিকে বোল্ড করে দিলেন মেহেদি হাসান।

রাউন্ড দা উইকেটে অফ স্টাম্পে লেংথ ডেলিভারি করেন মেহেদি। বল অ্যাঙ্গেলে ঢোকে কেয়ারির ব্যাটকে ফাঁকি দিয়ে স্টাম্প ভেঙে দেয়।

শূন্য রানে সাজঘরে ফেরেন অ্যালেক্স কেয়ারি।

দ্বিতীয় ওভারে অস্ট্রেলিয় শিবিরে আঘাত হানেন নাসুম আহমেদ। নাসুমের শর্ট বলে পুল করে ছক্কা মারেন জশ ফিলিপি। পরের বলে নেন দুই রান। এরপর বেরিয়ে এসে খেলতে গিয়ে স্টাম্পড তিনি

নাসুমের ফ্লাইটেড বল টার্ন করে বেরিয়ে যায় ফিলিপির ব্যাটের পাশ দিয়ে। বল গ্লাভসে জমিয়ে চোখের পলকে বেল উড়িয়ে দেন কিপার নুরুল হাসান সোহান।

৫ বলে ৯ রানে আউট ফিলিপি।

এ প্রতিবেদন লেখার সময় অস্ট্রেলিয়ার রান ৪.১ ওভারে ৩ উইকেটে ২১ রান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

১১ রানে ৩ উইকেট নেই অস্ট্রেলিয়ার

আপডেট সময় ০৯:০৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১