ঢাকা ১১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’ মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে: আর্জেন্টিনার রাষ্ট্রদূত পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষায় বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: আমান উল্লাহ আমান

প্রথম জয়ের আশায় টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক:

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে প্রথম জয়ের আশায় টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ দল।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। অসিদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ মিরপুরের এই ভেন্যুতেই অনুষ্ঠিত হবে।

অতীতের রেকর্ড, পরিসংখ্যান তুলনায় বাংলাদেশ থেকে জোজন জোজন ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে চারবারের সাক্ষাতে একক আধিপত্য বিস্তার করে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। এই প্রথমবার টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে দ্বিপাক্ষিক সিরিজে অসিদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল।

এই সফরে পূর্ণশক্তির দল নিয়ে আসেনি অস্ট্রেলিয়া। সিরিজে নেই স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যারন ফিঞ্চ, প্যাট কামিন্সদের মত অসি তারকারা।

ম্যাথু ওয়েডের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া দলে অভিজ্ঞদের মধ্যে আছেন মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, মিচেল মার্শ, এডাম জাম্পা। বাকি সবাই তুলনামূলক অনভিজ্ঞ।

একই অবস্থা বাংলাদেশ দলের। স্বাগতিকরাও পূর্ণশক্তির দল মাঠে নামাতে পারছে না এই সিরিজে। দলে নেই অভিজ্ঞ তিনজন ফ্রন্টলাইন ব্যাটসম্যান তামিম ইকবাল, মুশফিকুর রহিম আর লিটন দাস। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজে এই তিনজনের সার্ভিস পাবে না বাংলাদেশ।

অতীত সমীকরণে পিছিয়ে থাকলেও তারুণ্যনির্ভর অস্ট্রেলিয়াকে হারিয়ে জয়ের খড়া কাটাতে চান সাকিব-মাহমুদউল্লাহ-মোস্তাফিজরা।

বাংলাদেশ: সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামিম হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।

অস্ট্রেলিয়া: জশ ফিলিপি, অ্যালেক্স কেরি, মিসেল মার্স, ময়েস হেনরিক্স, অ্যাস্টন আগার, ম্যাথু ওয়েড (অধিনায়ক), অ্যাস্টন টার্নার, মিসেল স্টার্ক, অ্যান্ডু টাই, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন

প্রথম জয়ের আশায় টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

আপডেট সময় ০৬:০২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১