ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ক্যাপিটল হিলে হামলা, দায়িত্বে থাকা চার পুলিশ কর্মকর্তার আত্মহত্যা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বছরের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে হামলার সময় দায়িত্বে থাকা দুই পুলিশ কর্মকর্তা আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার পুলিশ বিভাগ। এ নিয়ে এখন পর্যন্ত ওই দিন দায়িত্বে থাকা চার পুলিশ কর্মকর্তার আত্মহত্যার ঘটনা ঘটলো।

সোমবার কলম্বিয়ার পুলিশ বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে। অঙ্গরাজ্যের পুলিশ বিভাগের মুখপাত্র হিউ ক্যারু এক বিবৃতিতে বলেছেন, মেট্রোপলিটন পুলিশ অফিসার গুন্থার হাশিদাকে বৃহস্পতিবার তার বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে। খবর রয়টার্সের।

হাশিদা ২০০৩ সালের মে মাসে ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার মেট্রোপলিটন পুলিশ বিভাগে (এমপিডি) যোগদান করেন।

আরেকজন এমপিডি অফিসার কাইল ডিফ্রেটাগ ৬ জানুয়ারি ক্যাপিটাল হিলে দায়িত্বরত ছিলেন। তাকে ১০ জুলাই মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। ক্যারু বলেন, ডিফ্রেটাগের মৃত্যুর কারণও আত্মহত্যা। তিনি নভেম্বর ২০১৬ থেকে পুলিশ বিভাগে ছিলেন।

এমপিডি অফিসার জেফরি স্মিথ এবং ইউএস ক্যাপিটল পুলিশ অফিসার হাওয়ার্ড লিবেনগুডও ক্যাপিটল দাঙ্গার সময় দায়িত্ব পালন করেন এবং পরে আত্মহত্যা করে মারা যান।

তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা ৬ জানুয়ারি এই হামলা চালায়। এসময় ক্যাপিটল হিল ভবন কয়েক ঘণ্টা দখল করে রাখে তারা। নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা অনেক চেষ্টা করেও তাদের বিরত রাখতে ব্যর্থ হন।

ওই দিনের ঘটনায় চার জনের মৃত্যু হয়। তাদের মধ্যে একজন পুলিশ সদস্যও ছিলেন। এছাড়া শতাধিক পুলিশ সদস্য আহত হন। এই ঘটনায় পাঁচ শতাধিক লোককে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিচার চলছে।

গত সপ্তাহে সেদিনের ঘটনার সাক্ষ্য দিতে দিয়ে পুলিশ অফিসার প্রতিনিধি পরিষদের একটি বিশেষ কমিটিকে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা বলেন যে, সেদিন তাদের মারধর করা হয়েছিল, হুমকি দেওয়া হয়েছিল, বর্ণবাদী অপমান করা হয়েছিল। তারা ভেবেছিলেন যে ক্যাপিটাল হিল রক্ষা করতে গিয়ে তাদের মৃত্যু হতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ক্যাপিটল হিলে হামলা, দায়িত্বে থাকা চার পুলিশ কর্মকর্তার আত্মহত্যা

আপডেট সময় ০১:৩৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১