ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দেশের বর্তমান অবস্থার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল আফগান প্রেসিডেন্ট

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আফগানিস্তান থেকে বিদেশি সৈন্য প্রত্যাহারের পরে তালেবান দেশটির সরকারি বাহিনীর সঙ্গে লড়াই করে একের পর এক অঞ্চল দখল নিচ্ছে। আর এই অবস্থার জন্য সরাসরি যুক্তরাষ্ট্রের তাৎক্ষণিক সিদ্ধান্তকে দায়ী করেছে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি।

আফগান প্রেসিডেন্ট সরকারি বাহিনী এবং তালেবান যোদ্ধাদের তুমুল লড়াইয়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোমবার পার্লামেন্টে নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেন।

এ সময় আফগান প্রেসিডেন্ট আরও বলেন, নিরাপত্তা পরিকল্পনায় ওয়াশিংটনের পূর্ণ সমর্থন রয়েছে। ‘হুট করে’ আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্তের কারণে দেশ আজ সংকটে পড়েছে। পাশাপাশি তিনি নিরাপত্তা পরিকল্পনার বিষয়ে পার্লামেন্টের উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সমর্থন চান। এছাড়া জনগণের কাছেও এ পরিকল্পনা বাস্তবায়নে সমর্থন কামনা করেন।

আশরাফ ঘানির আহ্বানের পর পার্লামেন্টের উচ্চকক্ষ ও নিম্নকক্ষ এক যৌথ বিবৃতিতে প্রেসিডেন্টের নিরাপত্তা পরিকল্পনার প্রতি পূর্ণ সমর্থন জানায়। যদিও এ নিরাপত্তা পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে তালেবান। এক বিবৃতিতে তালেবানের পক্ষ থেকে বলা হয়, আশরাফ ঘানির বিবৃতি আজেবাজে কথা ছাড়া কিছুই নয়। তিনি নিজের খারাপ (মানসিক) অবস্থা এবং ভুল নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দেশের বর্তমান অবস্থার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল আফগান প্রেসিডেন্ট

আপডেট সময় ০১:৩১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১