ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাইব্যুনালে আনা হয়েছে হাসানুল হক ইনুকে শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?প্রশ্ন রাশেদ খানের চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল মাদ্রাসাসহ বেতন বঞ্চিত শিক্ষকদের সমস্যার সমাধান শিগগিরই : শিক্ষামন্ত্রী বৃহস্পতিবার শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ রুদ্ধশ্বাস ম্যাচে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল ১০০ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব ভিওন গ্রুপের হরমুজ প্রণালি ঝুঁকিমুক্ত করতে যৌথভাবে মাইন সরাবে ফ্রান্স-ওমান চীনের কাছ থেকে বাংলাদেশ ঋণের আশ্বাস পেয়েছে কি, প্রশ্ন রুমিন ফারহানার

মাদ্রাসার খাবার খেয়ে শিক্ষার্থীর মৃত্যু, অসুস্থ ১৭

আকাশ জাতীয় ডেস্ক:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একটি এতিমখানা ও নূরানি মাদ্রাসায় খাদ্যে বিষক্রিয়ার ঘটনায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম নুর হামিদ নিষান (৯)। নিহত নুর হামিদ নিষান পূর্ব একলাশপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

এছাড়াও এ ঘটনায় আরও ১৭ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ মঙ্গলবার বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. কামরুজ্জামান শিকদার এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, প্রতিদিনের মতো শিক্ষার্থীরা গতকাল সোমবার রাত সাড়ে ১০টায় রাতের খাবার খেয়ে ঘুমাতে যায়। এরপর প্রায় আধা ঘণ্টা পরে একে একে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে তাদরে রাত ১২টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়।

জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক সৈয়দ মহিউদ্দিন আনোয়ারুল আজিম জানান, রাতে ১৮ জন শিশু শিক্ষার্থীকে খাদ্যে বিষক্রিয়া জনিত কারণে নিয়ে আসলে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আর অন্য ১৭ জনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।

খাদ্যে বিষক্রিয়ার ঘটনার ব্যাপারে বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. কামরুজ্জামান শিকদার জানান, লকডাউনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা থাকলেও নূরানি মাদ্রাসা ও হেফজখানার পাশাপাশি এটি একটি এতিমখানা। পিতৃমাতৃহীন এতিম শিশুদের যাওয়ার কোনো জায়গায় নেই। বিধায় মাদ্রাসায় থাকছে এবং পড়াশুনা করছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এদিকে খাদ্যে বিষক্রিয়ায় শিক্ষার্থী মারা যাওয়ার ঘটনায় নোয়াখালী জেলা প্রশাসক মো. খোরশেদ আলম খান রাতে শিক্ষার্থীদের দেখতে হাসপাতাল পরিদর্শন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাইব্যুনালে আনা হয়েছে হাসানুল হক ইনুকে

মাদ্রাসার খাবার খেয়ে শিক্ষার্থীর মৃত্যু, অসুস্থ ১৭

আপডেট সময় ০১:২৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১