ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ডিএনসিসির অভিযানে ৬৫ শতাংশ মশার লার্ভাই নির্মাণাধীন ভবনে

আকাশ জাতীয় ডেস্ক:

যেসব স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া যায় তার মধ্যে ৬৫ শতাংশই নির্মাণাধীন ভবনে। ২৫ শতাংশ লার্ভা পাওয়া যায় ওয়াসার মিটারে।

আর বাদবাকি লার্ভা পাওয়া যায় টায়ার, টব, কমোডের জায়গায়।

সোমবার (২ আগস্ট) মশার লার্ভা নিধনে রাজধানীর মিরপুরে এক অভিযানে এসে এমন তথ্য দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

আতিক বলেন, আমরা যেখানে এডিস মশার লার্ভা পেয়েছি তার মধ্যে ৬৫ শতাংশই হচ্ছে নির্মাণাধীন ভবনে। ২৫ শতাংশ পেয়েছি ওয়াসার মিটারে। আর বাকিগুলো টব, টায়ার এবং ডাবের খোসার মতো অপ্রয়োজনীয় জিনিসে। মোহাম্মদপুরে গিয়ে একটি গ্যারেজে দইয়ের বাটিতে লার্ভা পেয়েছি। আমরা কিন্তু বাসাবাড়িতে যেতে পারি না। কোনো বাড়ির ছাদে যেতে পারি না, ব্যালকনিতে যেতে পারি না। এগুলো আমাদের নিজেদের যার যার বাড়িতে নিজেদেরকেই করতে হবে। নিজের বাড়িতে নিজে কাজ করতে কোনো লজ্জা নেই।

মশক নিধনে জরিমানার কথা জানিয়ে আতিক বলেন, এক দিকে করোনা আরেক দিকে ডেঙ্গু। এসব রোগের বিরুদ্ধে আমাদের সামাজিক আন্দোলন করতে হবে। সুস্থতার জন্য সামাজিক আন্দোলন, এটিই এখন প্রচার করতে হবে। আমরা অভিযান পরিচালনা করছি। ২৯ জুলাই পর্যন্ত সেই অভিযানে ২০৮টি স্থানে এডিসের লার্ভা পাওয়া গেছে। ৩২০টি মামলা করা হয়েছে। ২০ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় এক প্রশ্নের জবাবে হাসপাতাল থেকে ডেঙ্গু রোগে আক্রান্ত ব্যক্তিদের বাসার ঠিকানা পাচ্ছেন না বলেও অভিযোগ করেন আতিক। ঠিকানা পেলে রোগীর বাসার আশেপাশের এলাকায় মশার ওষুধ দেওয়াসহ লার্ভার হটস্পট ধ্বংস করা সম্ভব হতো বলে মন্তব্য করেন তিনি। ।

জনসচেতনতায় মেয়রের নেতৃত্বে মোটর শোভাযাত্রা বের করা হয়। মিরপুর এলাকায় অঞ্চল -২ এর অধীন ৮টি ওয়ার্ডে এই মোটর শোভাযাত্রা প্রদক্ষিণ করে।

এ সময় মিরপুর এলাকার সংসদ সদস্য আগা খান মিন্টুসহ সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ডিএনসিসির অভিযানে ৬৫ শতাংশ মশার লার্ভাই নির্মাণাধীন ভবনে

আপডেট সময় ০১:৩৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১