ঢাকা ০৯:১১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পিতার নাম রাজাকারের তালিকায়: শিক্ষককে হুমকি, এমপি শিমুলের নামে জিডি

আকাশ জাতীয় ডেস্ক:

নাটোর-২ (নাটোর সদর-নলডাঙ্গা) আসনের এমপি শফিকুল ইসলাম শিমুলের নামে রাজশাহীর বোয়ালিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গত ২৯ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সরকার সুজিত সরকার তার জীবন ও সম্পদের নিরাপত্তার নিশ্চিয়তা চেয়ে এই জিডি করেন।

জিডিতে তিনি উল্লেখ করে বলেন, ‘আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একজন শিক্ষক এবং বর্তমানে বিভাগের সভাপতির দায়িত্ব পালন করে আসছি। আমি সপরিবারে রাজশাহী সিটি কর্পোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের কুমারপাড়ায় বসবাস করছি। আমি মহান মুক্তিযুদ্ধ বিষয়ে চারটি গ্রন্থ রচনা করেছি। তারমধ্যে একটি নাটোর জেলার ইতিহাস ঐতিহ্য ও মুক্তিযুদ্ধ অন্যতম। এই গ্রন্থটি প্রকাশিত হয় ২০০৯ সালে। পরের বছর ২০১০ সালে গ্রন্থটি প্রথম সংস্করণ প্রকাশিত হয়। দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় ২০২১ সালের বইমেলায়। ওই গ্রন্থটিতে নাটোর সদর আসনের (নাটোর-২) এমপি শফিকুল ইসলাম শিমুলের পিতার নাম একাত্তরের রাজাকারের তালিকায় স্থান পেয়েছে।

প্রথম গ্রন্থ প্রকাশের সময় ৩১০ পৃষ্টা, প্রথম সংস্করণের ৩৬১ পৃষ্ঠায় এবং দ্বিতীয় সংস্করণে ৬০০ পৃষ্ঠায় রাজাকার হাসান আলীর নাম মুদ্রিত হয়েছে। আমি মুক্তিযোদ্ধা, শহীদ ও স্বাধীনতা বিরোধীদের নাম মাঠ পর্যায়ে ৩ বছর যোগাযোগ করে নাটোর জেলার গ্রামগঞ্জে ঘুরে মুক্তিযুদ্ধ বিষয়ে সাক্ষাৎকার নিয়ে ছবি তুলে তা সন্নিবেশিত করেছি। একাধিক সাক্ষাতকারদাতা নাটোর কান্দিভিটার (পুরাতন কোর্টপাড়া) হাসান আলী একাত্তরের মুক্তিযুদ্ধের সময় একজন কুখ্যাত রাজাকার ছিল বলে তথ্য দিয়েছে।

সুজিত সরকার বলেন, ‘আমি তাদের প্রদত্ত তথ্য অনুযায়ী গ্রন্থতে নাম সংযোজন করেছি। বর্তমানে নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগ গঠন নিয়ে নিজেদের মধ্যে দ্বিধা দ্বন্দ ও ভিন্ন মত সৃষ্টি হলে আমার বই আলোচনায় আসে। এরপর এমপি শিমুলের পক্ষে অবস্থান নিয়ে ইতিমধ্যেই আমাকে কিছু অপরিচিত সন্ত্রাসী জীবননাশের হুমকি দিয়ে যাচ্ছে। আমি একজন নিরস্ত্র শিক্ষক। এখন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। বিধায় অইনের আশ্রয় নিতে বাধ্য হচ্ছি।’

এ ব্যাপারে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেন, ‘এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আমি কাউকেই হুমকি দেইনি। এমনকি আমার কোন সমর্থক এর সঙ্গে জড়িত না। আমি ইতিমধ্যেই নাটোরে এসপি এবং ডিআইজিকে বলেছি সুষ্ঠু তদন্তের জন্য। মোবাইল ট্যাকিং করলেই সব পরিষ্কার হয়ে যাবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পিতার নাম রাজাকারের তালিকায়: শিক্ষককে হুমকি, এমপি শিমুলের নামে জিডি

আপডেট সময় ১০:০৬:২১ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১