ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুদ্ধ বন্ধের প্রস্তাব: ইরানের কাছ থেকে দ্রুত জবাব চায় যুক্তরাষ্ট্র দেশের আকাশে রহস্যময় আলোর ঝলক ঘিরে যা জানা যাচ্ছে বিরোধীদলকে ষড়যন্ত্র ও মিথ্যাচারের পথ পরিহার করার আহ্বান রিজভীর একাত্তরের গণহত্যা থেকে শাপলা হত্যাকাণ্ড, সব ঘটনার বিচার করবে সরকার: তথ্যমন্ত্রী আমরা একটি স্বাধীন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী জ্বালানির দামের অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী আগামীতে নোট-গাইডের দরকার হবে না: শিক্ষামন্ত্রী দেশে একটা হতাশাবাদী গোষ্ঠী আছে: মির্জা ফখরুল এনসিপিতে যোগ দিলেন ইউনূস পরিবারের সদস্যসহ ৭ শতাধিক নেতাকর্মী অধিকার আদায়ে মব করতে রাজি: সর্বমিত্র চাকমা

৭ মাসেই সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড গড়লেন পাকিস্তানের রিজওয়ান

আকাশ স্পোর্টস ডেস্ক:

পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন। ক্রিকেটের এই খুদে সংস্করণে এক বছরে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ডটি নিজের করে নিলেন তিনি।

চলতি বছররের জানুয়ারি থেকে জুলাইয়ের শেষ দিন পর্যন্ত ১৪ ইনিংস খেলেছেন রিজওয়ান। এ বছর খেলা ১৪ ইনিংসে ৭৫২ রান করে ফেলেছেন ২৯ বছর বয়সী রিজওয়ান। যা কি না আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক বছরে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড।

চলতি বছর অর্থাৎ ২০২১ সালে খেলা রিজওয়ানের ১৪টি ইনিংস থেকে রান এসেছে যথাক্রমে- ১০৪*, ৫১, ৪২, ৭৪*, ০, ৭৩*, ০, ৮২*, ১৩, ৯১* ৬৩, ৩৭, ৭৬* ও ৪৬; সবমিলিয়ে ৭৫২ রান। এই ১৪ ইনিংসে দুইবার শূন্য রানেও ফিরেছেন তিনি। কিন্তু বাকি ১২ ইনিংসে ৭ বার করেছেন ফিফটি আর একবার পেয়েছেন সেঞ্চুরির দেখা।

পাশাপাশি ছয়টি ইনিংসে অপরাজিত থাকায় রানের গড়টাও অবিশ্বাস্য, ৯৪.০০। শুধু গড়ের হিসেবেই নয়, স্ট্রাইকরেটও নজর আসার মতো। চলতি বছর ১৪০+ স্ট্রাইকরেটে রান করে চলেছেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। যা তাকে এনে দিল বিশ্ব রেকর্ডের সম্মান।

এর আগে এই রেকর্ডটি ছিল আয়ারল্যান্ডের পল স্টারলিংয়ের দখলে। ২০১৯ সালে ২০ ইনিংসে ৮টি ফিফটিতে ৭৪৮ সংগ্রহ করেছিলেন স্টারলিং। কিন্তু শনিবার রাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৬ রানের ইনিংস খেলার পর মাত্র ১৪ ইনিংসেই স্টারলিংয়ের রেকর্ড নিজের করে নিয়েছেন রিজওয়ান।

টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৩২ ইনিংসে ৮ ফিফটি ও ১ সেঞ্চুরিতে ১০৬৫ রান করেছেন রিজওয়ান। তার সর্বোচ্চ সংগ্রহ অপরাজিত ১০৪, গড় ৪৮.৪০ আর ক্যারিয়ার স্ট্রাইকরেট ১২৯.০৯।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুদ্ধ বন্ধের প্রস্তাব: ইরানের কাছ থেকে দ্রুত জবাব চায় যুক্তরাষ্ট্র

৭ মাসেই সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড গড়লেন পাকিস্তানের রিজওয়ান

আপডেট সময় ০৯:০০:৩৩ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১