ঢাকা ১২:১০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আফগানিস্তানে বিমানবন্দরে রকেট হামলা, সব ফ্লাইট বাতিল

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আফগানিস্তানের কান্দাহার বিমানবন্দরে রকেট হামলা চালানো হয়েছে। শনিবার রাতে তালেবান যোদ্ধারা এ হামলা চালায়। আজ রবিবার তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বার্তা সংস্থা রয়টার্সকে এই হামলার কথা নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘কান্দাহার বিমানবন্দরকে লক্ষ্য করে আমরা হামলা করেছি। কারণ শত্রুরা আমাদের ওপর বিমান হামলা চালানোর জন্য এটিকে কেন্দ্র হিসেবে ব্যবহার করত।’

বিমানবন্দরটির প্রধান মাসুদ পশতুন বলেন, শনিবার রাতে বিমানবন্দর লক্ষ্য করে তিনটি রকেট ছোড়া হয়। এর মধ্যে দুটি রকেট বিমানবন্দরের রানওয়েতে এসে পড়েছে। এ কারণে এই বিমানবন্দর থেকে সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত রানওয়ে মেরামতের কাজ চলছে বলে জানান কান্দাহার বিমানবন্দরের প্রধান। আজ দিনের শেষ ভাগে বিমানবন্দরের কার্যক্রম আবার শুরু হতে পারে বলে আশা কর্তৃপক্ষের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আফগানিস্তানে বিমানবন্দরে রকেট হামলা, সব ফ্লাইট বাতিল

আপডেট সময় ০৫:৩৫:২১ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১