ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরাক ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়ানোর ইচ্ছা নেই যুক্তরাষ্ট্রের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরাকে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ম্যাথিউ টুয়েলার বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে বিশেষ করে ইরাকে ইরানের সঙ্গে উত্তেজনা বাড়ানোর কোনা অভিপ্রায় আমেরিকার নেই। তিনি ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসেম আল-আরাজির সঙ্গে এক সাক্ষাতে এ কথা জানান বলে ইরাকি বার্তা সংস্থা ‘নাস নিউজ’ জানিয়েছে।

সাক্ষাতে মার্কিন পদস্থ সেনা কর্মকর্তা জেনারেল কালফের্ট উপস্থিত ছিলেন। ম্যাথিউ টুয়েলার বলেন, ইরানের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার যেকোনো প্রচেষ্টাকে স্বাগত জানায় তার দেশ। এ ছাড়া, ইরানের সঙ্গে উত্তেজনা বাড়ানোর কোনো ইচ্ছা ওয়াশিংটনের নেই।

ম্যাথিউ টুয়েলার এর আগে গত মঙ্গলবার আল-ইরাকিয়া টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমরা চাই ইরানের সঙ্গে ইরাকের সম্পর্ক স্বাভাবিক হোক এবং আমরা এই দুই দেশের মধ্যে কোনো জটিলতা সৃষ্টি করতে চাই না।

মার্কিন রাষ্ট্রদূত এমন সময় এসব বক্তব্য দিলেন যখন গত সোমবার ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাজেমি ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সাক্ষাতে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারসহ দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।

ইরান দীর্ঘদিন ধরে বলে আসছে, ইরাকসহ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা রক্ষা করার জন্য এ অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতির কোনো প্রয়োজন নেই। মধ্যপ্রাচ্যের দেশগুলোই এ অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে মার্কিন সেনাসহ সব বিদেশি সেনা প্রত্যাহার করারও আহ্বান জানিয়েছে তেহরান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইরাক ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়ানোর ইচ্ছা নেই যুক্তরাষ্ট্রের

আপডেট সময় ০১:৩৩:০২ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১