ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গৃহকর্মী নির্যাতনের অভিযোগে চিত্রনায়িকা একা আটক

আকাশ বিনোদন ডেস্ক :

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে চিত্রনায়িকা একাকে আটক করেছে হাতিরঝিল থানা পুলিশ।

শনিবার (৩১ জুলাই) সন্ধ্যায় রামপুরা এলাকায় তার নিজ বাসা বন্ধু নিবাস থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল ফারুক জানান, গৃহকর্মী নির্যাতনের ঘটনায় একা নামে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

হাতিরঝিল থানা পুলিশ জানায়, তিন-চার মাস ধরে চিত্রনায়িকা একা তার গৃহকর্মীকে বেতন দিতেন না। গৃহকর্মী সেই টাকা চাইতে গেলে তাকে মারধর করেন একা। মারধরে গৃহকর্মী অসুস্থ হয়ে গেলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় রামপুরার নিজ বাসা থেকে চিত্রনায়িকা একাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসা হয়। গৃহকর্মীর অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

১৯৯৭ সালে তোজাম্মেল হক বকুল পরিচালিত ‘রাখাল রাজা’ সিনেমার মধ্য দিয়ে আয়েশা আরবী ওরফে একার বড় পর্দায় যাত্রা শুরু হয়। এরপর চিত্রনায়ক মান্নার সঙ্গে জুটি বেঁধে ‘তেজী’ সিনেমায় হাজির হলে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। এক মান্নার সঙ্গেই টানা বিশটিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন এই তারকা।

মান্নার মৃত্যুর পর রুবেল, অমিত, আমিন খান, আলেকজান্ডার বো, শাকিল খান, ফেরদৌস, শাকিব খানসহ অনেকের বিপরীতেই অভিনয় করেছেন একা। কিন্তু হুট করেই রহস্যজনকভাবে চলচ্চিত্র জগৎ থেকে দূরে সরে যান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গৃহকর্মী নির্যাতনের অভিযোগে চিত্রনায়িকা একা আটক

আপডেট সময় ১০:৪৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১