ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জনসমক্ষে এ জীবন আপনিই বেছে নিয়েছেন, শিল্পাকে বলল আদালত

আকাশ বিনোদন ডেস্ক :

স্বামী রাজ কুন্দ্রা পর্ন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার পর বিপাকে পড়েছেন বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি। তার সংসারের খুঁটিনাটি নিয়েও এখন খবর বের হচ্ছে। ক্ষুব্দ হয়ে করা মামলায় অভিযোগ শিল্পা করেছিলেন, সংবাদ মাধ্যম এবং নেটমাধ্যম ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। অভিযোগ শুনে বম্বে আদালতের বিচারপতি গৌতম প্যাটেল জানিয়েছেন, শিল্পা তার আবেদনে যা বলেছেন, তা কার্যকরী হলে সংবাদ মাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবে। পাশাপাশি তিনি এ-ও জানিয়েছেন, পুলিশের দেওয়া তথ্য তুলে ধরলে তা মানহানিকর হতে পারে না।

স্বামী রাজ কুন্দ্রা তল্লাশির সময় বাড়িতে আসার পর উত্তেজিত হয়ে তার সঙ্গে বচসায় জড়িয়েছিলেন শিল্পা। সংবাদ মাধ্যম তাদের ব্যক্তিগত মুহূর্ত নিয়ে খবর করায় অসন্তোষ প্রকাশ করেছেন অভিনেত্রী। তার আইনজীবী বলেছেন, “স্বামী-স্ত্রীর মধ্যে যা হয়েছে, তা জনসমক্ষে তুলে ধরা উচিত হয়নি।

বিচারক পটেলের পাল্টা যুক্তি , শিল্পা এবং রাজের মধ্যে যা ঘটেছে, তা সকলের সামনেই ঘটেছে এবং অপরাধ দমন শাখা সূত্রেই সেই খবর পাওয়া গিয়েছে। তার কথায়, “জনসমক্ষে আপনার জীবন কেমন হবে, সেটা আপনি বেছে নিয়েছেন। খবরে বলা হয়েছে উনি (শিল্পা) স্বামীকে দেখে কেঁদেছেন। ঝগড়া করেছেন। এটা মানহানিকর নয়। এর মাধ্যমে বোঝা যায় উনার মধ্যে অনুভূতি কাজ করে।”

বিচারক প্যাটেল তার রায়ে পরিষ্কার করে জানিয়েছেন, শিল্পাকে নিয়ে সংবাদ মাধ্যমের কোনও প্রতিবেদনে তার দুই সন্তানকে জড়ানো যাবে না। এটা শিল্পার গোপনীয়তা বজায় রাখার অধিকারের মধ্যেই পড়ে। সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং শিল্পার গোপনীয়তাকে সম্মান করার মধ্যে ভারসাম্য বজায় রাখার কথাও বলেছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জনসমক্ষে এ জীবন আপনিই বেছে নিয়েছেন, শিল্পাকে বলল আদালত

আপডেট সময় ১০:৪১:০৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১