ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তুরস্কে দাবানলে পুড়ে ৪ জনের মৃত্যু

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

তুরস্কের বিভিন্ন এলাকায় বুধবার থেকে দাবানল ছড়িয়ে পড়েছে। সেদিন থেকে এখনও জ্বলছে তুরস্কের ডজনখানেক বন। ইতোমধ্যে বেশ কয়েক জায়গায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে কর্তৃপক্ষ। এখন পর্যন্ত দেশটিতে দাবানলে পুড়ে মারা গেছে চারজন।

শুক্রবার তুরস্কের গণমাধ্যম ডেইলি সাবাহ এ তথ্য জানায়।

কর্তৃপক্ষের বরাতে খবরে বলা হয়, বুধবার, বৃহস্পতিবার পেরিয়ে শুক্রবারও তুরস্কের ডজনখানেক বনে এখনও আগুন জ্বলছে। অত্যন্ত গরম আবহাওয়া এবং বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে।

পর্যটকদের পছন্দের জায়গা দেশটির দক্ষিণাঞ্চলে কেউ আগুন লাগিয়েছে কিনা তা তদন্ত করে দেখছে কর্তৃপক্ষ। ইতোমধ্যে দাবানলে চারজনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে বৃহস্পতিবার একজনের মৃত্যু হয়েছে পর্যটকদের কাছে অবকাশযাপনের জন্য আকর্ষণীয় স্থান মুওলা প্রদেশের মারমারিসে দমকল বাহিনীর কর্মকর্তাদের সহযোগিতা করার সময়। বাকি তিনজনের মৃত্যু হয়েছে আনতালিয়ায়।

দেশের প্রায় ৬০টি বনে গত দুদিনে আগুন ছড়িয়ে গেছে। এর মধ্যে ৪৩টি বনের আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছেন দমকলকর্মীরা। চার হাজারের মতো দমকলকর্মী, তিনটি প্লেন, ৩৮টি হেলিকপ্টার, শতাধিক অগ্নিনির্বাপণ গাড়ি দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

তুরস্কে দাবানলে পুড়ে ৪ জনের মৃত্যু

আপডেট সময় ০৪:৩০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১