ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আমাদের সব আছে, এসবের প্রয়োজন কী ছিল: রাজকে শিল্পার প্রশ্ন

আকাশ বিনোদন ডেস্ক :

স্বামী রাজ কুন্দ্রার পর্নোগ্রাফি কাণ্ডে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠিকে। রাজ গ্রেফতার হওয়ার পর বেশ বিপাকে রয়েছেন এই তারকাও।

কারণ তাকেও নজরদারিতে রেখেছে তদন্তকারীরা।

ভারতীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, সম্প্রতি মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ জিজ্ঞাসাবাদের সময় শিল্পার সামনে রাজকে হাজির করেন। তখন নাকি রাজের উপর বেশ চড়াও হয়েছেন এই অভিনেত্রী। কান্না করতে করতে রাজের সঙ্গে বাকবিতণ্ডায়ও জড়িয়ে পড়েন তিনি। তখন পুলিশের হস্তক্ষেপে দু’জন শান্ত হন।

শিল্পা রাজকে প্রশ্ন করেন, ‘আমাদের সব আছে, তাহলে এসব করার প্রয়োজন কী ছিল? সমাজে আমাদের একটা সম্মান রয়েছে। এরপরেও এই ধরণের কাজ করার কি কোনো দরকার ছিল?’

অভিযুক্ত স্বামীর মুখোমুখি হয়ে শিল্পা বলেন, এই কর্মের ফলে শুধুমাত্র পরিবারের নামই নষ্ট করেনি, আর্থিক ক্ষয়ক্ষতিও করছে।

গত ১৯ জুলাই পর্নোগ্রাফি ভিডিও নির্মাণের অভিযোগে রাজকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। এরপর তাকে নিয়ে বেশ কয়েকবার তল্লাশি চালানো হয় তার বাড়িতে। সেখানেই জিজ্ঞাসাবাদ করা হয় তার স্ত্রী শিল্পা শেঠিকে।

মঙ্গলবার (২৭ জুলাই) রাজকে ম্যাজিস্ট্রেট কোর্ট আরও ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছেন। মুম্বাইয়ের আর্থার রোডে কারাবন্দি রয়েছেন রাজ। শিগগিরই ফের জিজ্ঞাসাবাদ করা হতে পারে শিল্পাকে। পাশাপাশি অভিনেত্রীর ফোনের ফরেনসিক পরীক্ষাও করানো হতে পারে বলে পুলিশ সূত্রে খবর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাতৃত্ব ও ক্যারিয়ারের ভারসাম্য রক্ষায় কিয়ারার পাশে আলিয়া-ক্যাটরিনারা

আমাদের সব আছে, এসবের প্রয়োজন কী ছিল: রাজকে শিল্পার প্রশ্ন

আপডেট সময় ১০:২০:২২ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১