ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আরও ১৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

আকাশ জাতীয় ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (২৮ জুলাই) দুপুর ২টায় স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বুলেটিনে অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এ তথ্য জানান।

ডা. নাজমুল ইসলাম বলেন, ২০১৯ সালে ঢাকা মহানগরীতে আমরা ডেঙ্গু রোগের প্রকোপ দেখেছি। সৌভাগ্যক্রমে গত বছর ডেঙ্গু রোগের প্রকোপ দেখা যায়নি। এ বছর আবারও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন ১৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শুধু একজন রোগী ঢাকার বাইরের। ১৪২ জন রোগী ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

তিনি আরও বলেন, বর্তমানে সরকারি এবং বেসরকারি হাসপাতাল মিলিয়ে সর্বমোট ৫০৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে গতকালের হিসাব মতে সর্বমোট ৫০০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। ঢাকার বাইরে সবগুলো বিভাগ ও জেলা মিলে ৯ জন রোগী ভর্তি আছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র বলেন, জানুয়ারি মাসের এক তারিখ থেকে জুলাই মাসের ২৭ তারিখ পর্যন্ত সর্বমোট এক হাজার ৯৪৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে এক হাজার ৪৩৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ডেঙ্গু সন্দেহে তিনজনের মৃত্যুর খবর আমাদের আইইডিসিআর এর কাছে এসেছে, সেটি আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখছি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আরও ১৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

আপডেট সময় ০৩:৪৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১