ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এক বছর পর দুই কোরিয়ার মধ্যে হটলাইন চালু

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বন্ধ করে দেওয়ার এক বছর পর পুনরায় দক্ষিণ-উত্তর কোরিয়ার মধ্যে হটলাইন চালু করা হলো। দেশ দুটির মধ্যে যোগাযোগের জন্য মঙ্গলবার পুনরায় হটলাইন চালু করা হয়। খবর বিবিসির।

উত্তর কোরিয়া ২০২০ সালের জুনে এ হটলাইন বন্ধ করে দিয়েছিল। এর পর একটি লিয়াজোঁ দপ্তর গুঁড়িয়ে দিয়েছিল উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট অফিস জানায়, দুই দেশের রাষ্ট্রপ্রধান বিশ্বাস স্থাপন এবং সম্পর্কোন্নয়নে সম্মত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়, এপ্রিল থেকেই তারা এ বিষয়ে বেশ কয়েকটি চিঠি আদান-প্রদান করেছেন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানায়, দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী ২৭ জুলাই সকাল ১০টা থেকে সব আন্তঃকোরিয়ান লিয়াজোঁ লাইন চালু করা হয়েছে। পারস্পরিক বিশ্বাস স্থাপন এবং সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে একমত হয়েছেন শীর্ষ নেতারা।

দক্ষিণ কোরিয়ার ইউনিফিকেশন মন্ত্রণালয় জানায়, হটলাইন যোগাযোগ চালুর পর উভয় দেশের প্রতিনিধিরা ফোনে তিন মিনিট কথা বলেন। মঙ্গলবার বিকালে উভয় দেশের প্রতিনিধিরা আবারও কথা বলবেন এবং এখন থেকে প্রতিদিন একবার করে কথা বলবেন তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এক বছর পর দুই কোরিয়ার মধ্যে হটলাইন চালু

আপডেট সময় ০৫:৩৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১