ঢাকা ০৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘অপ্রতিরোধ্য হামলা চালাতে সক্ষম রাশিয়ার নৌবাহিনী’

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যদি প্রয়োজন হয় তাহলে তার দেশের নৌবাহিনী অপ্রতিরোধ্য হামলা চালাতে সক্ষম। তিনি বলেন, রাশিয়ার জলসীমায় শত্রুর যেকোনও আনাগোনা তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে সক্ষম রুশ নৌবাহিনী।

রবিবার সেন্ট পিটার্সবার্গে নৌবাহিনী দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে ভ্লাদিমির পুতিন এসব কথা বলেন। তিনি জোরালো ভাষায় বলেন, “আমরা পানির নিচের শত্রুকে শনাক্ত করতে সক্ষম, পানির উপরের কিংবা আকাশ পথে আসা শত্রুকেও শণাক্ত করতে পারে। যদি প্রয়োজন হয় তাহলে রুশ বাহিনী এমন হামলা চালাতে সক্ষম যা কেউ প্রতিরোধ করতে পারবে না।”

নৌবাহিনী দিবস উপলক্ষে আয়োজিত মহড়ায় ৫০টিরও বেশি যুদ্ধজাহাজ, বোট এবং সাবমেরিন অংশ নেয়। এছাড়া, ৪০টি বিমান ও হেলিকপ্টার এবং চার হাজার সেনা যোগ দেয় মহড়ায়। এ মহড়ায় ইসলামি প্রজাতন্ত্র ইরান, ভারত এবং পাকিস্তানের বেশ কয়েকটি যুদ্ধজাহাজ অংশ নেয়। নেভা নদীর প্রধান নৌ কুচকাওয়াজে উপস্থিত থেকে প্রেসিডেন্ট পুতিন সামরিক মহড়া পর্যবেক্ষণ করেন।

প্রতিবছর জুলাই মাসের শেষ রবিবার রাশিয়া নৌবাহিনী দিবস হিসেবে পালন করে। এ বছর রাশিয়ার নৌ বাহিনী ৩২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘অপ্রতিরোধ্য হামলা চালাতে সক্ষম রাশিয়ার নৌবাহিনী’

আপডেট সময় ০৭:২৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১