ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘আমেরিকাকে ব্যবহার শেখাব আমরা’

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

চীনের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, অপরের সঙ্গে কীভাবে ব্যবহার করতে হয় তা যদি আমেরিকা এখনো শিখে না থাকে তাহলে আন্তর্জাতিক সমাজকে সঙ্গে নিয়ে আমরা তা আমেরিকাকে শিখিয়ে দেব।

চীনা দৈনিক গ্লোবাল টাইমসে ওয়াং ই’র এ বক্তব্য ছাপা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইসের সাম্প্রতিক এক বক্তব্যের প্রতিক্রিয়ায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী।
নেড প্রাইস বলেছিলেন, বেইজিং-এর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ওয়াশিংটন ‘শক্তিমত্তার অব্স্থান’ থেকে কথা বলবে।

এর প্রতিক্রিয়ায় ওয়াং ই বলেন, বিশ্বের কোনো দেশের ওপর এখন আর অন্য কোনো দেশের শ্রেষ্ঠত্ব নেই এবং চীন কখনও তার সঙ্গে অন্য কোনো দেশকে সেরকম আচরণ করার অনুমতি দেবে না।

রোববার (২৫ জুলাই) বেইজিং-এ চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তার পাকিস্তানি সমকক্ষ কোরেশি (বামে) চীনা পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আমেরিকা সব সময় অন্য দেশের ওপর নিজের সিদ্ধান্ত ও কর্তৃত্ব চাপিয়ে দিতে চায়। কিন্তু চীনের সঙ্গে আর সে আচরণ চলবে না।

ওয়াং ই এমন সময় এ বক্তব্য দিলেন যখন রোববার মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী উইন্ডি শেরম্যান ও পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি বেইজিং সফর করছিলেন। দুই মন্ত্রীই চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে সাক্ষাৎ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘আমেরিকাকে ব্যবহার শেখাব আমরা’

আপডেট সময় ১২:১৩:২১ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১