ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আফগানিস্তানে যুদ্ধবিরতির আহ্বান জানাল চীন-পাকিস্তান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য চলে যাওয়ার পর দেশটিতে সহিংসতা ছড়িয়ে পড়েছে। সরকারি বাহিনী ও তালেবানের মধ্যে চলছে তুমুল লড়াই। এতে দেশটির বিভিন্ন অঞ্চল থেকে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে বাসিন্দারা। এমতাবস্থায় দেশটিতে সর্বাত্মক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে প্রতিবেশী চীন ও পাকিস্তান। বৃহত্তর, অংশগ্রহণমূলক এবং সংলাপভিত্তিক রাজনৈতিক সমাধান অর্জনে বিবদমান পক্ষগুলোকে একসঙ্গে কাজ করারও আহ্বান জানিয়েছে দেশ দুটি।

চীনের সিচুয়ান প্রদেশের রাজধানী চেংদুতে দু’দেশের ‘কৌশলগত সংলাপ’-এর তৃতীয় সেশনে অংশ নিয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি এ আহ্বান জানান। খবর ডন’র।

এক যৌথ বিবৃতিতে বলা হয়, দ্রুত শান্তিপূর্ণ, স্থিতিশীল, ঐক্যবদ্ধ এবং সমৃদ্ধ আফগানিস্তান অর্জনে ‘আফগান নেতৃত্বাধীন এবং আফগান নিয়ন্ত্রিত’ শান্তি ও ঐক্য প্রক্রিয়া আয়োজন ও সমর্থনে দু’পক্ষ তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে যাতে দেশটি সন্ত্রাসের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়তে পারে এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান করতে পারে।

এদিকে আফগানিস্তানে তালেবানের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। আরও একটি জেলা নিয়ন্ত্রণে নিয়েছে তালেবান যোদ্ধারা। লড়াই চলছে একাধিক ফ্রন্টে।

তোলো নিউজ জানিয়েছে, পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশের নারাই জেলা তালেবানের নিয়ন্ত্রণে চলে গেছে। সামরিক সহায়তার অভাবে সরকারি বাহিনী ওই জেলা ত্যাগ করলে কোনও ধরনের লড়াই ছাড়াই তালেবান জেলাটির নিয়ন্ত্রণ নেয়।

এছাড়া আফগান সরকার ও তালেবানের মধ্যে আগস্টের শুরুতে পরবর্তী শান্তি আলোচনা শুরু হতে পারে বলে দোহা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে তোলা নিউজ।

এর আগে গত ১৬ জুলাই দোহায় প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। দু’দিন ওই বৈঠক চলে। বৈঠকে কোনও সিদ্ধান্ত আসেনি। তবে পুরনায় বৈঠকে মিলিত হওয়ার বিষয়ে দু’পক্ষ সম্মত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আফগানিস্তানে যুদ্ধবিরতির আহ্বান জানাল চীন-পাকিস্তান

আপডেট সময় ১২:০৮:১৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১