ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভঙ্গুর অর্থনীতিকে সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ : অর্থমন্ত্রী কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত দেশজুড়ে ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের ঘোষণা কৃষিমন্ত্রীর প্রস্তাবিত বাজেটে মধ্যবিত্তের ওপর চাপ সহসাই কমবে না : দেবপ্রিয় ভট্টাচার্য নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে: শিক্ষামন্ত্রী ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ে সভা করলেন প্রধানমন্ত্রী স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান মাদারীপুরে পত্রিকাবাহী গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫ তৌহিদ আফ্রিদি প্রতারণা মামলায় ফের গ্রেফতার দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী

কানাডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কানাডার অটোয়ায় টানা ৯ ঘণ্টা অনুসন্ধানের পর নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাজিব সাদেক চৌধুরীর মরদেহ গ্যাতিনিউ নদী থেকে উদ্ধার করেছে পুলিশ।

সাঁতার কাটতে গিয়ে যেখানে তিনি নিখোঁজ হয়েছিলেন, স্থানীয় সময় রোববার রাত পৌনে ১০টার দিকে তার কাছাকাছি এলাকায় নাজিব সাদেকের মৃতদেহটি পাওয়া গেছে।

উল্লেখ্য, বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে দুপুরে কুইবেকের ওয়েকফিল্ড কাভার ব্রিজের কাছে গ্যাতিনিউ নদীতে তিনি নিখোঁজ হন।

রোববার দুপুর ১টা থেকে প্রথমে পুলিশ পরে কুইবেক ও অন্টারিও পুলিশের বিশেষ ডুবুরি দল তল্লাশি দলে যোগ দেয়। একইসঙ্গে হেলিকপ্টারে করেও নদীর ওপর টহল দেয়া হয়।

অটোয়া বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী নাজিব সাদিক চৌধুরীর বাবা কাতারে চাকুরি করেন এবং সপরিবারে সেখানে বসবাস করেন।

বাংলাদেশি ছাত্র নিখোঁজের সংবাদটি কানাডার স্থানীয় পত্র-পত্রিকায় প্রচার হওয়ার পর অটোয়ায় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জার্মানির ৭-১ গোলে জয়ের ম্যাচে মেসিদের উল্লাস, ভিডিও ভাইরাল

কানাডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আপডেট সময় ১১:৫৪:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১