ঢাকা ০১:১০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মুসকান জুবেরী রূপে অন্যরকম এক বাঁধন

আকাশ বিনোদন ডেস্ক :

সৃজিত মুখার্জির দ্বিতীয় বাংলা ওয়েব সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’। আগামী ১৩ আগস্ট ভারতীয় একটি ওটিটি প্ল্যাটফর্মে এটি মুক্তি পেতে যাচ্ছে।

রোববার (২৫ জুলাই) ওয়েব সিরিজটির ট্রেলার প্রকাশ পেয়েছে। যেখানে মুসকান জুবেরীর চরিত্রে ধরা দিয়েছেন অন্যরকম এক আজমেরি হক বাঁধন। এই সিরিজটির মাধ্যমে প্রথমবার সৃজিতে সঙ্গে কাজ করলেন বাংলাদেশের এই অভিনেত্রী।

আড়াই মিনিটের ট্রেলারটির পরতে পরতে রয়েছে রহস্য, খুন আর রক্তের গন্ধ। বাঁধন ছাড়াও সিরিজটিতে আরও রয়েছেন রাহুল বোস, অনির্বাণ ভট্টাচার্য, অনির্বাণ চক্রবর্তী, অঞ্জন দত্তসহ অনেকে।

ট্রেলারে নজর কেড়েছে আতর আলির ভূমিকায় অনির্বাণের ভিন্ন স্বাদের অভিনয়। সেসঙ্গে নিরুপম চন্দের ভূমিকায় রাহুল বোসের পরিণত অথচ ঠাণ্ডা অভিব্যক্তি যে রহস্যকে আরও জমাট করে তুলেছে। নজর কেড়েছেন অঞ্জন দত্তও।

বাংলাদেশের লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের লেখা উপন্যাসের ওপর ভিত্তি করেই সিরিজটির চিত্রনাট্য সাজানো হয়েছে। ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ মুক্তি পেতে যাচ্ছে হইচইতে।

গত বছর বাংলাদেশের অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে সিরিজটি নির্মাণের ঘোষণা আসে। কিন্তু করোনার কারণে সেই পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়ন করতে পারেননি নির্মাতা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মুসকান জুবেরী রূপে অন্যরকম এক বাঁধন

আপডেট সময় ১১:২০:১৩ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১