ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সালমান খান নয়, ‘বিগ বস ওটিটি’র সঞ্চালক করণ!

আকাশ বিনোদন ডেস্ক :

বলিউড সুপারস্টার সালমান খান সঞ্চালিত জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’। এই শো-তে সালমান খানকে দেখেই অভ্যস্ত অনুরাগীরা। কিন্তু ওয়েবে সেই অভ্যাস বদলাতে চলেছে। ওটিটি প্ল্যাটফর্মে ‘বিগ বস’ শোয়ের সঞ্চালনা করতে দেখা যাবে করণ জোহরকে।

ভুট প্ল্যাটফর্মের পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে এই কথা। তারপরই প্রশ্ন উঠেছে, সালমান খানকে কি আর জনপ্রিয় এই রিয়েলিটি শোয়ের সঞ্চালক হিসেবে দেখা যাবে না?

এদিকে, করণ জোহরকে ‘বিগ বস’-এর আসন্ন মৌসুমের সঞ্চালক করায় বেশ অসন্তুষ্ট অনেকে। শোয়ের নতুন মৌসুমকে বয়কটের হুমকিও দেওয়া হয়েছে।

সম্প্রতি ‘বিগ বস’-এর আসন্ন মৌসুমের একটি প্রোমো প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা গিয়েছিল সালমান খানকেই। সেখানে জানানো হয়েছিল যে, ৮ আগস্ট থেকে ভুট প্ল্যাটফর্মে দেখা যাবে ‘বিগ বস ওটিটি’।

ধারণা করা হচ্ছে, শুধুমাত্র ওয়েব দুনিয়ার জন্যই করণকে সঞ্চালক হিসেবে বাছা হয়েছে। কিন্তু টেলিভিশনে ‘বিগ বস’ এর সঞ্চালনা করবেন সালমান খানই!

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সালমান খান নয়, ‘বিগ বস ওটিটি’র সঞ্চালক করণ!

আপডেট সময় ১১:১১:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১