ঢাকা ০৫:১২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ম্যাচ সেরা, সিরিজ সেরা সৌম্য

আকাশ স্পোর্টস ডেস্ক:

সৌম্য সরকারের অলরাউন্ড নৈপুণ্যে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টিতে সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় বাংলাদেশ।

টাইগারদের সিরিজ জয়ে ব্যাট হাতে দুই ফিফটিতে ১২৬ রান আর বল হাতে ৩ উইকেট শিকার করেন সৌম্য। প্রথম ম্যাচে ৫০ রান আর এক উইকেট নিয়ে ম্যাচ সেরা হন সৌম্য।

রোববার সিরিজের অঘোষিত ফাইনালে বল হাতে গুরুত্বপূর্ণ ২ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করে ম্যাচ সেরা হন এ তারকা ব্যাটসম্যান। সিরিজে অলরাউন্ড পারফরম্যান্স করে সিরিজ সেরার পুরস্কারও জিতে নেন সৌম্য সরকার।

রোববার হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ১৯৪ রানের চ্যালেঞ্জিং স্কোর তাড়া করতে নেমে অনবদ্য ব্যাটিং করেন সৌম্য সরকার।

২.২ ওভারে দলীয় ২০ রানে মোহাম্মদ নাঈম আউট হওয়ার পর সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে ৫০ রানের জুটি গড়েন সৌম্য। দলীয় ৭০ রানে সাকিব আউট হলে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে ৩৫ বলে ৬৩ রানের জুটি গড়েন সৌম্য।

দলকে জয় উপহার দিতে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি। ১৩.৩ ওভারে দলীয় ১৩৩ রানে সাজঘরে ফেরার আগে ৪৯ বলে ৯টি চার ও এক ছক্কায় ক্যারিয়ার সেরা ৬৮ রান করেন সৌম্য।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ম্যাচ সেরা, সিরিজ সেরা সৌম্য

আপডেট সময় ০৯:৩২:০২ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১