ঢাকা ১২:৩২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ছেলে করোনা আক্রান্ত শুনে মায়ের মৃত্যু, পরে মারা গেলেন বাবা-ছেলে

আকাশ জাতীয় ডেস্ক:

ছেলে করোনা আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি, এমন খবর পেয়ে প্রথমে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মা। পরবর্তীতে করোনা আক্রান্ত ওই ছেলের মৃত্যুর খবরে হৃদরোগে মারা গেলেন বাবাও।

সিরাজগঞ্জের সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের সদানন্দপুর গ্রামে মাত্র তিনদিনের ব্যবধানে একই পরিবারের এ তিন সদস্যের মৃত্যু হয়েছে।

মৃত ব্যক্তিরা হলেন- সদানন্দপুর গ্রামের আব্দুল মান্নান সিদ্দিকী (১০৫), তার স্ত্রী রাবেয়া বেগম (৯৫) ও তাদের ছেলে ল্যান্স কর্পোরাল (অব.) শহিদুল ইসলাম স্বপন (৬৫)।

শনিবার (২৪ জুলাই) বিকেলে স্বাস্থ্যবিধি মেনে বাবা ও ছেলের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন কর হয়। এর আগে ঈদের দিন বুধবার (২১ জুলাই) মারা যান রাবেয়া খাতুন।

ওই গ্রামের বাসিন্দা ও সিরাজগঞ্জ জেলা অটোরিকশা মালিক সমিতির সভাপতি ফিরোজ আহমেদ জানান, সপ্তাহখানেক আগে করোনা আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন সেনাবাহিনীর সাবেক ল্যান্স কর্পোরাল শহিদুল ইসলাম স্বপন। বুধবার (২১ জুলাই) তার অবস্থা খারাপ হওয়ায় ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। এদিকে ছেলের অবস্থা খারাপ শুনে তার মা রাবেয়া বেগম ঈদের দিন দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

অপরদিকে, শনিবার (২৪ জুলাই) ছেলে শহিদুল ইসলাম স্বপন মারা যান। তার মৃত্যুর খবর শুনে দুপুরের দিকে বাবা আব্দুল মান্নান সিদ্দিকীও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

সয়দাবাদ ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য খোরশেদ আলম খলিল বলেন, শনিবার বিকেলে স্বাস্থ্যবিধি মেনে বাবা-ছেলের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ছেলে করোনা আক্রান্ত শুনে মায়ের মৃত্যু, পরে মারা গেলেন বাবা-ছেলে

আপডেট সময় ০৭:৩৪:৩২ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১