ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মতিঝিল গ্যারেজের আগুনে পুড়লো দুটি এসি বাস

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর মতিঝিলে মধুমিতা সিনেমা হলের পেছনে একটি গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে গ্যারেজে রাখা দুটি এসি বাস পুড়ে গেছে।

রোববার (২৫ জুলাই) বেলা ১১টা ৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১১টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার এনামুল হক জানান, ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চেষ্টায় গ্যারেজে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

প্রত্যাক্ষদর্শীরা জানান, মধুমিতা হলের পেছনের ওই গ্যারেজে সিল্কলাইনের দুটি বাস রাখা ছিল। হঠাৎ একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, পরে আগুন অপর বাসে ছড়িয়ে পড়ে। আগুনে সিল্কলাইন পরিবহনের দুটি এসি বাস পুড়ে গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মতিঝিল গ্যারেজের আগুনে পুড়লো দুটি এসি বাস

আপডেট সময় ১২:৪৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১