ঢাকা ০১:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফেসবুকের বিকল্প ‘যোগাযোগ’ তৈরি হচ্ছে: পলক

আকাশ আইসিটি ডেস্ক :

ফেসবুকের বিকল্প হিসেবে নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘যোগাযোগ’ তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

দেশকে আত্মনির্ভরশীল করার লক্ষ্যে আইসিটি বিভাগের উদ্যোগে এটি তৈরি করা হচ্ছে বলেও জানান তিনি।

শনিবার (২৪ জুলাই) উইমেন ই-কমার্স (উই) আয়োজিত ‘এন্টারপ্রেনারশিপ মাস্টারক্লাস সিরিজ ২’ এ প্রধান অতিথি হিসেবে অংশ নেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এ সময় পলক বলেন, যোগাযোগ এর মাধ্যমে দেশের উদ্যোক্তারা তথ্য, উপাত্ত এবং যোগাযোগের জন্য নিজেদের মধ্যে একটি নিজস্ব অনলাইন মার্কেটপ্লেস ও গ্রুপ তৈরি করতে পারবে। আইসিটি বিভাগের উদ্যোগে ইতোমধ্যেই জুম অনলাইনের বিকল্প ‘বৈঠক’ অনলাইন প্লাটফর্ম এবং করোনা প্রতিরোধে ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম ‘সুরক্ষা’ অ্যাপস তৈরি করা হয়েছে। নিজস্ব কমিউনিকেশনের জন্য হোয়াটসঅ্যাপের অল্টারনেটিভ হিসেবে ‘আলাপন’ নামেরও একটি প্লাটফ্রম তৈরি করা হচ্ছে।

পলক আরও বলেন, উইমেন ই-কমার্স এই প্ল্যাটফর্ম ব্যবহার করে উপকৃত হবে।

২০১৮ সালে ডিজিটাল ই কমার্স পলিসি করা হয়েছে যা দেশের লাথ লাখ উদ্যোক্তা তৈরি করতে সাহায্য করবে। তরুণ ও যুবকদের যেকোনো নতুন নতুন উদ্ভাবনে সরকার নীতিগতসহ বিভিন্ন সহায়তা প্রদান করছে। আমাদের লক্ষ্য ২০২১ সালের মধ্যে আইসিটি খাতে ২০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা। এর মধ্যে সফলতার সঙ্গে ১৫ লক্ষাধিক কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে। ই-কমার্স, হার্ডওয়ার, সফটওয়্যার, বিপিওখাত মিলে ২০২১ সালের মধ্যে ২০ লক্ষাধিক কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে। এছাড়া ২০২৫ সালের মধ্যে ৫ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয় করা সম্ভব হবে।

উদ্যোক্তাদের প্রতি শুভ কামনা জানিয়ে পলক বলেন, উদ্যোক্তা হওয়ার প্রথম চ্যালেঞ্জ ঝুঁকি নেওয়ার সাহস থাকা। সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে উদ্ভাবনে নিজেদের নিয়োজিত করতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে আই সি টি অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক রেজাউল মাকসুদ জাহেদি, সিল্ক গ্লোবালের সিইও এবং উই এর বৈশ্বিক উপদেষ্টা সৌম্য বসু, উই এর প্রতিষ্ঠাতা ও সভাপতি নাসিমা আক্তার নিশা, উই এর অ্যাডভাইজর কবির সাকিব। পরে প্রতিমন্ত্রী মাস্টারক্লাস সিরিজ- ২ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফেসবুকের বিকল্প ‘যোগাযোগ’ তৈরি হচ্ছে: পলক

আপডেট সময় ০৫:০০:৫০ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১