ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

খিলগাঁওয়ে ফকির আলমগীরের জানাজা অনুষ্ঠিত

আকাশ বিনোদন ডেস্ক :

বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ফকির আলমগীরের প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জুলাই) সকাল ১১টা ১৬ মিনিটে রাজধানীর খিলগাঁওয়ের পল্লীমা সংসদ প্রাঙ্গণে তার প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হয়৷

শুক্রবার (২৩ জুলাই) দিনগত রাতে করোনায় আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ফকির আলমগীর৷ এরপর তার মরদেহ ওই হাসপাতালের হিমাঘরে ছিলো৷ সেখান থেকে শনিবার সকাল পৌনে ১১টায় রাজধানীর খিলগাঁও পল্লীমা সংসদে তার মরদেহ নিয়ে আসা হয়৷

এখান থেকে ফকির আলমগীরের মরদেহ নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে৷ দুপুর ১২টায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় সেখানে ফকির আলমগীরের নাগরিক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠিত হবে৷ ‌ ‘কঠোর ‌বিধি-নিষেধের’ মধ্যে স্বাস্থ্যবিধি মেনে এ নাগরিক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠিত হবে৷

কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর শেষে বাদ যোহর খিলগাঁও এলাকায় মাটির মসজিদে ফকির আলমগীরের দ্বিতীয় নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।

এরপর খিলগাঁও এলাকার তালতলায় একটি কবরস্থানে তাকে দাফন করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমর্থকদের ভালোবাসায় সিক্ত রোনালদোর গোল, জয় পেল আল নাসর

খিলগাঁওয়ে ফকির আলমগীরের জানাজা অনুষ্ঠিত

আপডেট সময় ১২:১৫:২১ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১