ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে পাকিস্তান!

আকাশ স্পোর্টস ডেস্ক:

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে খেলবে ভারত ও পাকিস্তান। শুধু তাই নয়, সেই ম্যাচে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে পাকিস্তান। বাবর আজমদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার।

বিশ্বকাপের মঞ্চে এখন পর্যন্ত ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। বিশ্বকাপে ১১ বার (টি-টোয়েন্টি এবং একদিনের ক্রিকেট মিলিয়ে) মুখোমুখি হয়ে প্রতিবার হেরেছে শোয়েবের দেশ। তবে, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফল পাল্টে দেবে বলেই মত পাকিস্তানের সাবেক পেসারের।

টি-টোয়েন্টি বিশ্বকাপে একই গ্রুপে রয়েছে ভারত এবং পাকিস্তান। শোয়েব আখতার বলেছেন, ‘আমার মন বলছে ভারত এবং পাকিস্তান ফাইনালে মুখোমুখি হবে। তবে হেরে যাবে কোহলিরা।’

১৭ অক্টোবর থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সংযুক্ত আরব আমিরাতে এবং ওমানের মাঠে আয়োজন করা হচ্ছে এবারের বিশ্বকাপ। ১৪ নভেম্বর ফাইনাল খেলা হবে বলে জানিয়েছে আইসিসি। তবে এখনও সূচি প্রকাশ করেনি তারা।

সুপার ১২ পর্বে আট দল ইতোমধ্যে সরাসরি যোগ্যতা অর্জন করেছে। আরো চার দল তাদের সঙ্গে যোগ দেবে। তবে কোন চার দল যোগ দেবে তা ঠিক হবে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচের শেষে। এখন দেখার একই গ্রুপে থাকা ভারত, পাকিস্তান ফাইনালে মুখোমুখি হয় কিনা?

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে পাকিস্তান!

আপডেট সময় ০৯:১২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১