ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুরে স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা রাজধানীতে চলন্ত ট্রেনে ছিনতাই, যাত্রীকে ছুরিকাঘাত কফিনে বৃষ্টির মরদেহ, বিমানবন্দরে বাবা মায়ের আহাজারি যুদ্ধ বন্ধের প্রস্তাব: ইরানের কাছ থেকে দ্রুত জবাব চায় যুক্তরাষ্ট্র দেশের আকাশে রহস্যময় আলোর ঝলক ঘিরে যা জানা যাচ্ছে বিরোধীদলকে ষড়যন্ত্র ও মিথ্যাচারের পথ পরিহার করার আহ্বান রিজভীর একাত্তরের গণহত্যা থেকে শাপলা হত্যাকাণ্ড, সব ঘটনার বিচার করবে সরকার: তথ্যমন্ত্রী আমরা একটি স্বাধীন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী জ্বালানির দামের অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী আগামীতে নোট-গাইডের দরকার হবে না: শিক্ষামন্ত্রী

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, শামীমের অভিষেক

আকাশ স্পোর্টস ডেস্ক:

জিম্বাবুয়ের হারারে ক্রিকেট গ্রাউন্ডে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুইয়ান অধিনায়ক সিকান্দার রাজা। ফলে কিছুক্ষণের মধ্যেই ফিল্ডিংয়ে নামবে টাইগাররা। এদিকে লিটনের পরিবর্তে খেলতে নামা শামীম পাটোয়ারির আজ অভিষেক হতে যাচ্ছে।

প্রথম টি-টোয়েন্টি ম্যাচে পুরনো চোটে আবারো আঘাত পান বাংলাদেশি ওপেনার লিটন দাস। তাই ব্যাট করতে পারেননি তিনি। দ্বিতীয় ম্যাচে তাকে বিশ্রামে রাখা হয়েছে। তার পরিবর্তে দলে প্রথমবারের মতো জায়গা পেলেন শামীম হোসেন পাটোয়ারি।

উল্লেখ্য, টেস্ট এবং ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও জয়ের ধারা অব্যাহত রেখেছে সফররত বাংলাদেশ দল। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৮ উইকেটের বড় ব্যবধানে জিতেছে মাহমুদউল্লাহ রিয়াদরা। আজ দ্বিতীয় ম্যাচে জিততে পারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত হবে রাসেল ডোমিঙ্গোর শিষ্যদের।

বাংলাদেশ একাদশ:

নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, শামীম পাটোয়ারি, মাহমুদউল্লাহ রিয়াদ(অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ:

রায়ান বার্ল, সিকান্দার রাজা, রেগিস চাকাভা, লুক জংউই, ওয়েসলে ম্যাধভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজুরাবানি, ডিয়ন মায়ার্স, টেন্ডাই চাতারা এবং মিল্টন সুম্বা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, শামীমের অভিষেক

আপডেট সময় ০৪:২৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১