অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ভারত মহাসাগরের উত্তর-পশ্চিম প্রান্তে অবস্থিত জিবুতি আফ্রিকার শিং হিসেবে পরিচিত। তবে এ ঘাঁটি স্থাপনে কোনো জোর-জবরদস্তি করছে না চীন। মূলত আফ্রিকার দেশটির সঙ্গে বন্ধুত্বের ভিত্তিতেই এ ঘাঁটি স্থাপন করা হচ্ছে।
বিদেশে প্রথম সামরিক ঘাঁটি স্থাপন করতে চলেছে চীন। আর এ উদ্দেশ্যে চীনের সামরিক বাহিনীর সদস্যদের বহনকারী কয়েকটি জাহাজ রওনা দিয়েছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে সিনহুয়া।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত জিবুতিতে গত বছর থেকে একটি সরবরাহ ঘাঁটি তৈরি করতে শুরু করে চীন। নির্দিষ্টভাবে সোমালিয়া ও ইয়েমেন উপকূলের সাগরে শান্তিরক্ষা ও মানবিক মিশনে অংশগ্রহণকারী চীনা নৌবাহিনীর জাহাজগুলোতে সরবরাহ অব্যাহত রাখাই এর উদ্দেশ্য।
যদিও বেইজিং এটিকে `সরবরাহ স্থাপনা` বলে অভিহিত করছে, এটি হতে পারে বিদেশে চীনের প্রথম নৌঘাঁটি। তবে কবে থেকে ওই ঘাঁটিটি আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে সে বিষয়ে জানা যায়নি। চীনের সামরিক ঘাঁটি স্থাপনের এই পরিকল্পনায় উদ্বিগ্ন হয়ে উঠেছে ভারত।
আকাশ নিউজ ডেস্ক 









