ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রেকর্ড বৃষ্টিপাতে চীনে ভয়াবহ বন্যা : নিহত বেড়ে ২৫, নিরাপদ আশ্রয়ে লাখো মানুষ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

চীনে হাজার বছরের মধ্যে প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে। আবহাওয়াবিদরা এই বর্ষণকে গত এক হাজার বছরের মধ্যে ‘সর্বোচ্চ বৃষ্টি’ বলে অভিহিত করেছেন। মৃত্যু ছাড়াও এ বন্যায় ঘরছাড়া হয়েছে হাজার হাজার মানুষ। আবহাওয়া পর্যবেক্ষকেরা বলছেন, এক হাজার বছরের মধ্যে সবচেয়ে এবার সবচেয়ে ভারী বর্ষণ হয়েছে।

স্থানীয় সময় গত শনিবার সন্ধ্যা থেকে গতকাল মঙ্গলবার রাত পর্যন্ত ৬১৭ দশমিক এক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দেশটির মধ্যাঞ্চলের হেনান প্রদেশে প্রবল বর্ষণে রাজধানী ঝেংঝৌসহ বিস্তৃত এলাকায় এ প্রাণহানির ঘটনা ঘটে। বন্যা বিধৌত এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে লাখো মানুষকে। ইয়োলো নদীর তীরবর্তী এক কোটি ২০ লাখের বেশি মানুষের ঝেংঝৌ শহরের পাতাল রেলের লাইন তলিয়ে গেছে।

দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, বন্যা প্রতিরোধ ব্যবস্থা অত্যন্ত নাজুক হয়ে পড়েছে এবং বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এই বন্যায় ইতোমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক প্রাণহানি ও সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। মানুষের জীবন এবং সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রেকর্ড বৃষ্টিপাতে চীনে ভয়াবহ বন্যা : নিহত বেড়ে ২৫, নিরাপদ আশ্রয়ে লাখো মানুষ

আপডেট সময় ০৭:৪৯:২১ অপরাহ্ন, বুধবার, ২১ জুলাই ২০২১