ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী যেকোনো দুর্যোগে দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে: জুবাইদা রহমান নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর ভাইরাল ভিডিওর নারীকে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি জামায়াত এমপির প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ করতে ভূমিমন্ত্রীর নির্দেশ মানবতাবিরোধী অপরাধে মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ নারায়ণগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮ রাজধানীতে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মুন্সীগঞ্জে চাচাতো ভাইকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেফতার

ঈদের ছুটি না পেয়ে মাথায় গুলি করে পুলিশ সদস্যের আত্মহত্যা

আকাশ জাতীয় ডেস্ক:

পবিত্র ঈদুল আজহার ছুটি না পেয়ে ক্ষোভ ও অভিমানে নিজ রাইফেল দিয়ে গুলি করে আত্মাহত্যা করেছেন সাইফুল ইসলাম নামে এক পুলিশ কনস্টেবল। তিনি মুজিবনগরের রতনপুর পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন।

বুধবার (২১ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে। ওই পুলিশ সদস্যের বাড়ি কুষ্টিয়া জেলায়।

জানা যায়, বুধবার ভোরে মুজিবনগরে রতনপুর পুলিশ ক্যাম্পে কনস্টেবল সাইফুল ইসলাম (কং নম্বর ৫৪৩) ডিউটিতে ছিলেন। ডিউটিরত অবস্থায় তার কাছে থাকা সরকারি রাইফেল দিয়ে নিজ মাথায় গুলি করেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। গুলির শব্দে ক্যাম্পে কর্মরত অন্য সদস্যরা এসে তার মরদেহ দেখতে পায়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে পুলিশ সুপার রাফিউল আলম বলেন, পুলিশের এক সদস্য সরকারি রাইফেল দিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন। তদন্ত করে বলা যাবে কেন তিনি আত্মহত্যা করেছেন। তিনি দীর্ঘদিন ধরেই মেহেরপুরে কর্মরত রয়েছেন। তার স্ত্রীও মেহেরপুরের নারী পুলিশ সদস্য।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

ঈদের ছুটি না পেয়ে মাথায় গুলি করে পুলিশ সদস্যের আত্মহত্যা

আপডেট সময় ০৭:৪৪:১৬ অপরাহ্ন, বুধবার, ২১ জুলাই ২০২১