ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন মধ্যরাতে হাসপাতালের ময়লার স্তূপে কান্নার শব্দ শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে : তথ্য উপদেষ্টা আমি আমেরিকাবিরোধী নই, তবে নতজানুও হবো না: ইতালির প্রধানমন্ত্রী রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নতুন আউটলেট, ১০৮ হটস্পট চিহ্নিত ধন্যবাদ বাংলাদেশ, আমাদের সমর্থনের জন্য : আলিসন বিলিয়ন ডলারের প্রতারণা: চীনা ধনকুবেরকে কারাদণ্ড দিল যুক্তরাষ্ট্র ট্রাইব্যুনালে আনা হয়েছে হাসানুল হক ইনুকে অ্যাম্বুলেন্সে ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?প্রশ্ন রাশেদ খানের

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ফের আগুন, পুড়ে গেছে ২০ ঘর

আকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আবারো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও পুড়ে গেছে ২০টি বসতঘর।

মঙ্গলবার (২০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে বালুখালীর ৯নং রোহিঙ্গা ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় এক মৌলভির ঘরে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উখিয়া ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এপিবিএন ১৪ এর অধিনায়ক ও পুলিশ সুপার নাঈমুল হক জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত আছে। ঘটনাস্থলে কাজ করছেন ফায়ার সার্ভিস ও এপিবিএনের সদস্যরা।

চলতি বছরের ২২ মার্চ এই রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৫০,০০০ রোহিঙ্গা শরণার্থী বাস্তুচ্যুত হয়। বিদ্যালয় ও খাদ্য সঞ্চয় কেন্দ্রসহ অনেক ভবন আগুনে পুড়ে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ফের আগুন, পুড়ে গেছে ২০ ঘর

আপডেট সময় ১০:৩৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১