ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

স্পর্শকাতর ছবি তুলে নারীদের ব্ল্যাকমেল করত আতাউর

আকাশ জাতীয় ডেস্ক:

কখনো নিজেকে চিকিৎসক, কখনো আবার হোটেল মালিক পরিচয়ে প্রতারণা করাই ছিল তার কাজ। মেয়েদের সঙ্গে সম্পর্ক করে স্পর্শকাতর ছবি তুলে ব্ল্যাকমেল করত আতাউর রহমান। সম্প্রতি মানিকগঞ্জের এক কলেজছাত্রীর সঙ্গে করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।

রোববার সকালে মানিকগঞ্জ জেলা শহরের কালীবাড়ি এলাকার একটি ভবনে ওই কলেজছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনায় রাতে ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়।

গ্রেফতারকৃত যুবকের নাম আতাউর রহমানকে (২৫)। তার বাড়ি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার জামালপাড়া গ্রামে।

মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা বলেন, অভিযুক্ত যুবক তার ফেসবুকে প্রোফাইলে নিজেকে চিকিৎসক এবং একটি হোটেলের মালিক উল্লেখ করে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকার নারীদের সঙ্গে বন্ধুত্ব এবং ফাঁদে ফেলে দৈহিক সম্পর্ক, এ সময় স্পর্শকাতর ছবি তুলে নারীদের ব্ল্যাকমেল করে টাকা-পয়সা ও স্বর্ণালংকার হাতিয়ে নেয়।

তিনি জানান, সম্প্রতি মানিকগঞ্জের অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে বন্ধুত্ব হয় ওই যুবকের। বন্ধুত্বের সুবাদে সে কয়েকবার মানিকগঞ্জে এসে মেয়েটির সঙ্গে দেখাও করেছে এবং বিভিন্ন স্থানে তারা সময় কাটিয়েছে। এক পর্যায়ে মেয়েটির কাছ থেকে স্বর্ণের চেইন ও হাতের ব্রেসলেট হাতিয়ে নেয়।

ওই যুবক রোববার সকালে ওই মেয়েটির সঙ্গে আবার দেখা করতে আসে। জেলা শহরের নাগীনা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় নিয়ে যুবকটি মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে মেয়েটির স্পর্শকাতর স্থানে হাত দেয়। মেয়েটি যুবকটির কুমতলব বুঝতে পেরে চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে ওই যুবককে ধরে পুলিশকে সংবাদ দেয়। পরে সেখানে গিয়ে তাকে গ্রেফতার এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সোমবার দুপুরে মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে প্রেরণ করা হয়েছে।

ভাস্কর সাহা বলেন, আদালতের কাছে ৫ দিনের রিমান্ড চেয়েছিলাম। আদালতের বিচারক ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। দ্রুততম সময়ের মধ্যে আসামিকে সঙ্গে নিয়ে মেয়েটির কাছ থেকে নেওয়া স্বর্ণের চেইন এবং ব্রেসলেট উদ্ধারে অভিযান চালাবো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্পর্শকাতর ছবি তুলে নারীদের ব্ল্যাকমেল করত আতাউর

আপডেট সময় ০৯:৩৯:১১ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১