ঢাকা ১০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিজ ঘরে স্বামীকে কুপিয়ে হত্যা, টেরই পেলেন না পাশে ঘুমিয়ে থাকা স্ত্রী!

আকাশ জাতীয় ডেস্ক:

বরগুনায় নিজ বসতঘরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম বাদল খান (৬০)।

রবিবার দিবাগত রাত ৩টার দিকে বরগুনা শহরের উত্তর পাশে গৌরিচন্না ইউনিয়নের খেজুরতলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও নিহত বাদল খানের আত্মীয়দের সূত্রে জানা যায়, তাদের জানা মতে বাদল খানের কোনও শত্রু নেই। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের সাথে বিরোধ ছাড়া অন্য কারো সাথে তার কোনও বিরোধ ছিল না। প্রতিদিনের মত রবিবার রাতেও স্ত্রীর সঙ্গে একই খাটে ঘুমিয়ে পড়েন বাদল খান। পরে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে চলে গেলেও এ সময় পাশে ঘুমিয়ে থাকা তার স্ত্রী কিছুই টের পাননি বলে জানা গেছে। পরে ঘুম ভেঙে গেলে স্বামীকে রক্তাক্ত অবস্থায় দেখে চিৎকার করতে থাকলে প্রতিবেশীরা সেখানে জড়ো হন। এরপর তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আত্মীয় স্বজনদের ধারণা, রাত ৩টার দিকে ঘর থেকে বের হয়ে গরু ঠিক আছে কি না দেখতে গোয়াল ঘরে যান বাদল খান। এই সুযোগে দুর্বৃত্তরা ঘরে ঢুকে আত্মগোপন করে। বাদল খান ঘরে ফিরে আলো নিভিয়ে ঘুমিয়ে পড়লে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে থাকতে পারে।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পরিদর্শন করেছি। হত্যার রহস্য উদঘাটনে কাজ চলছে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত হত্যার সুস্পষ্ট কোনও কারণ জানা যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নিজ ঘরে স্বামীকে কুপিয়ে হত্যা, টেরই পেলেন না পাশে ঘুমিয়ে থাকা স্ত্রী!

আপডেট সময় ০১:৪৬:০১ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১