ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হোয়াইট হাউসে প্রথম আরব নেতা হিসেবে আমন্ত্রণ পেলেন জর্ডানের বাদশাহ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর হোয়াইট হাউসে প্রথম আরব নেতা হিসেবে আমন্ত্রণ পেলেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ (৫৯)। তিনি গত ২১ বছর ধরে জর্ডানের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত আছেন। ইসরাইলের সঙ্গে সম্পর্কোন্নয়নের বিষয়ে আজ সোমবার হোয়াইট হাউসে বাইডেনের সঙ্গে আব্দুল্লাহর এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

জর্ডানের সাবেক গোয়েন্দাপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল জাউদ আল-শরাফত বার্তা সংস্থা আলজাজিরাকে বলেন, ‘সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বাদশাহ আব্দুল্লাহর সম্পর্ক মোটেও ভালো ছিল না।’

বিশেষ করে ২০১৭ সালে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেওয়ার পর জর্ডানের বাদশাহ প্রকাশ্যে তার নিন্দা জানিয়ে বলেছিলেন, ট্রাম্পের এ পদক্ষেপ এ অঞ্চলের শান্তি নষ্ট করার জন্য যথেষ্ট।
উল্লেখ্য, ১৯৯৪ সালে ইসরাইলের সঙ্গে জর্ডান সম্পর্ক স্থাপন করে। কিন্তু ২০২০ সালে ট্রাম্পের মধ্যস্থতায় য্খন বাহরাইন, আমিরাত, সুদান ও মরক্কো ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেয়, তখন ওই প্রচেষ্টার বিরোধিতা করেন বাদশাহ আব্দুল্লাহ।

জর্ডানের বাদশাহ আব্দুল্লাহর সঙ্গে সম্প্রতি গোপন বৈঠক করেছেন ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী নেফতালি বেনেট। হারেৎজসহ ইসরাইলের বেশ কয়েকটি পত্রিকায় এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, দুই সপ্তাহ আগে আম্মানে ওই গোপন বৈঠক হয় দুই নেতার মধ্যে।

ইসরাইলি পত্রিকার খবরে বলা হয়, পুরনো সম্পর্ক নতুন করে ঝালিয়ে নেওয়ার জন্য নবনির্বাচিত ইসরাইলি প্রধানমন্ত্রী আম্মানে ওই বৈঠক করেন। হারেৎজের প্রতিবেদনে বলা হয়, জর্ডানের রাজধানী আম্মানে দুই দেশের মধ্যে সম্পর্কোন্নয়নের জন্য দুই দেশের রাষ্ট্রপ্রধান ওই বৈঠক করেন।

সম্প্রতি পবিত্র মসজিদ আল-আকসায় মুসল্লিদের ওপর বর্বর হামলা এবং গাজায় নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর নির্বিচার বোমা হামলার ঘটনায় ইসরাইলের সঙ্গে সম্পর্কের অবনতি হয় জর্ডানের। এতে আরও বলা হয়, দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে দুই নেতা বৈঠকে আলোচনা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

হোয়াইট হাউসে প্রথম আরব নেতা হিসেবে আমন্ত্রণ পেলেন জর্ডানের বাদশাহ

আপডেট সময় ০১:২১:৫১ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১