ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পুরস্কার গেল রাশিয়ায়, তবুও খুশি বাংলাদেশ!

আকাশ বিনোদন ডেস্ক :

প্রথমবারের মতো ইতিহাস গড়ে কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল বিভাগ ‘আঁ সার্তেইন রিগার্দ’-এ জায়গা করে নেওয়া বাংলাদেশি সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’ কোনো পুরষ্কার জিততে পারেনি। বিভাগটির সবচেয়ে দামি পুরস্কার জিতে নিয়েছে কিরা কোভালেনকোর রাশিয়ান ড্রামা ‘আনক্লেচিং দ্য ফিস্টস’।

সাল দুবুসিতে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কান উৎসবের আঁ সার্তে রিগা বিভাগের পুরস্কার ঘোষণা কর হয়।

মর্যাদাপূর্ণ এই উৎসবে ‘রেহানা মরিয়ম নূর’ প্রদর্শিত হওয়ার পর ‘স্ট্যান্ডিং ওভেশন’। সিনেমাটির প্রশংসা করে বিশ্বের নানা গণমাধ্যম ও সমালোচকরা। তাই এটি পুরস্কৃত হতে পারে বলে অনেকে প্রত্যাশা ব্যক্ত করেছিলেন। কিন্তু তা আর হলো।

তবে পুরস্কার না পেয়েও বিন্দুমাত্র আফসোস নেই ‘রেহানা মরিয়ম নূর’র নির্মাতা, শিল্পী ও সংশ্লিষ্টদের।

এ প্রসঙ্গে সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করা আজমেরী হক বাঁধন বলেন, ‘যেদিন আমাদের সিনেমা কানে প্রিমিয়ারের জন্য অফিসিয়ালি মনোনীত হয়েছে, সেদিনই আমরা সর্বোচ্চ সম্মানিত হয়েছি। বিশ্বজুড়ে ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে এতো সমর্থন পেয়েছি, যা সত্যি অবিশ্বাস্য! যে কোনো পুরষ্কার জেতাটা সবসময় প্রশংসনীয়। তবে আমাদের এই জার্নিটা পুরস্কারের চেয়েও বেশি। ’

উৎসবে আঁ সার্তে রিগা বিভাগে স্পেশাল ম্যানশন পেয়েছে নোচে দে ফুয়েগো (প্রেয়ার্স ফর দ্য স্টোলেন), তাতিয়ানা হুয়েজো। সেরা মৌলিক সিনেমা ল্যাম্ব, ভ্লাদিমির জোহানসন। সাহসী কাজ লা সিভিল, তেওডোরা আনা মিহাই। সেরা পারফরম্যান্স বোনে মেরে, হাফসিয়া হার্জি। জুরি পুরস্কার গ্রেট ফ্রিডম, সেবাস্তিয়ান মাইস।

৭৪তম কানের আঁ সার্তে রিগায় ‘রেহানা মরিয়ম নূর’সহ প্রতিযোগিতা করছে ২০টি সিনেমা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পুরস্কার গেল রাশিয়ায়, তবুও খুশি বাংলাদেশ!

আপডেট সময় ১১:৩৩:১৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১