ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াতের এমপিকে মসজিদে হত্যাচেষ্টা, সংসদে চাইলেন নিরাপত্তা গাইবান্ধায় বজ্রপাতে শিশুসহ ৫ জনের মৃত্যু দ্বিতীয় যমুনা সেতু নির্মাণে সম্ভাব্যতা সমীক্ষার কার্যক্রম চলছে : সেতুমন্ত্রী সচিবালয়ে ২১ তলা ভবন নির্মাণ প্রকল্প অনুমোদন দেয়নি একনেক আত্মঘাতী হামলায় মালির প্রতিরক্ষামন্ত্রী নিহত এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করে সংসদে বিল পাস বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, চিরকুটে পাওয়া গেল শিক্ষকের নাম গত ৩ বছরে প্রায় ৪০০ পোশাক কারখানা বন্ধ হয়েছে: বিজিএমইএ পুলিশসহ জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

নেটিজেনদের উদ্দেশ্যে নুসরাতের পোস্ট! পাল্টা কটাক্ষ নিখিলের

আকাশ বিনোদন ডেস্ক :

পরনে গোলাপি রঙের স্লিভলেস টি-শার্ট, আর উস্কোখুস্কো চুল, চোখে চশমা, এক্কেবারে ঘরোয়া বেশে তোলা দুটি ছবি বৃহস্পতিবার ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন নুসরাত। নেটিজেনদের উদ্দেশ্য করে ক্যাপশানে লেখেন, “মানুষের ওপর কিছুটা সার দিলাম, যাতে তারা বেড়ে ওঠে।”

তার পোস্ট পড়েই বেশ বোঝা যায়, সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত আক্রমণের মুখে নেটিজেনদের নীতিবাক্য শেখাতে গিয়েছিলেন অভিনেত্রী।

নুসরাতের এমন পোস্টের কিছুক্ষণের মধ্যেই তাকে পাল্টা আক্রমণ করা শুরু করেন কিছু নেটিজেন। যদিও সে আক্রমণ অনেকক্ষেত্রেই শালীনতা ছাড়ায়। তবে এবার কি আক্রমণ এল খোদ ‘প্রাক্তন’ নিখিল জৈনের কাছ থেকেই? নিখিলের ইনস্টাগ্রাম পোস্ট দেখে অন্তত তেমনটাই মনে হচ্ছে। নুসরাতের পোস্টের কিছুক্ষণ পরেই নিজের একটি ছবি পোস্ট করে নিখিল লেখেন, “আগে নিজের মাথাকে কিছুটা খাবার দাও, আর নিজের আত্মার বিকাশ ঘটাও।”
নিখিল অবশ্য নিজের এই পোস্টে নেটিজেনদের পাশেই পেয়েছেন।

প্রসঙ্গত, বহুদিন আগেই সামনে এসেছে নুসরাত-নিখিলের বিচ্ছেদের খবর। নুসরাত অবশ্য তাদের বিয়ের কথা অস্বীকার করে নিখিলকে ‘সহবাস সঙ্গী’ হিসেবে দাবি করেন। পাল্টা বিবৃতিতে নিখিল জানান, তিনি নুসোতের সঙ্গে স্বামী-স্ত্রীর মতোই থাকতেন। তবে সাফ জানান, নুসরাতের সন্তানের বাবা তিনি নন। টলিপাড়ায় গুঞ্জন এই মুহূর্তে বিশেষ বন্ধু যশ দাশগুপ্তের সঙ্গেই রয়েছেন সাংসদ, অভিনেত্রী নুসরাত জাহান।

Tag :
আপলোডকারীর তথ্য

‘ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের কারণে বোলিং করা কঠিন হয়ে পড়েছে’

নেটিজেনদের উদ্দেশ্যে নুসরাতের পোস্ট! পাল্টা কটাক্ষ নিখিলের

আপডেট সময় ১১:২৮:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১