ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভারত থেকে কাজের সন্ধানে ২১ রোহিঙ্গা মৌলভীবাজারে

আকাশ জাতীয় ডেস্ক:

কুলাউড়ার চাতলাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছে মিয়ানমারের ২১ রোহিঙ্গা। শনিবার দুপুরে মৌলভীবাজার মডেল থানা পুলিশ জেলা সদরের ঢাকা বাসষ্ট্যান্ড থেকে তাদেরকে আটক করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হকের নেতৃত্বে একটি দল শনিবার দুপুরে মৌলভীবাজার জেলা সদরের ঢাকা বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালায়।

পুলিশ দলবদ্ধভাবে সন্দেহজনক অবস্থানকালে ৯ মাসের শিশুসহ ২১ রোহিঙ্গাকে আটক করে।

আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাশহর এলাকার আলীঘাট থেকে পালিয়ে দালালের মাধ্যমে তারা কুলাউড়ার চাতলাপুর সীমান্ত দিয়ে কাজের সন্ধানে মৌলভীবাজারে আসেন। এই রোহিঙ্গারা মিয়ানমার থেকে ২০১২ সাল হতে পর্যায়ক্রমে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরবর্তীতে ইউএনএইচসিআর নয়াদিল্লির মাধ্যমে শরণার্থী হিসেবে ভারতে বসবাস করছিলেন।

আটককৃত রোহিঙ্গারা হলো- মো. শাকের (২৭), লায়লা বেগম (২৭), নূর হালিমা (৭), নূর কলিমা (৬), নুর সামিরা (৪), মো. ছোফায়েদ (২), নাজমুল্লাহ (২২), শানু আরা (২০), নাছিমা (৩), ইউসুফ আলী (২৮), মোস্তাকিমা (২১), ইসলাম খাতুন (৪৯), মনারা নাহার(১৭), মুহাম্মদ ইউনূস, রোকেযা বেগম(১৫), জোবায়ের (২১), মনোয়ারা(২১), মো. উমায়ের (৯ মাস), মো. ইয়াহিয়া (২৫), মোহাম্মদ কামাল (২০) ও সেনোয়ার আক্তার (১৮)।

মৌলভীবাজার মডেল থানার ওসি মো. ইয়াছিনুল হক ঘটনা নিশ্চিত করে বলেন, অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদেরকে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ভারত থেকে কাজের সন্ধানে ২১ রোহিঙ্গা মৌলভীবাজারে

আপডেট সময় ১০:৩১:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১