ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফেসবুকের ভুয়া তথ্য মানুষকে হত্যা করছে: বাইডেন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

করোনা মহামারি ও ভ্যাকসিন নিয়ে ফেসবুকে ছড়ানো ভুয়া তথ্য ‘মানুষকে হত্যা’ করছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

মহামারি নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর ক্ষেত্রে ‘ফেসবুকের মতো প্ল্যাটফর্ম’-এর ভূমিকা নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

শুক্রবার হোয়াইট হাউসে বাইডেন বলেন, তারা মানুষ হত্যা করছে। যারা টিকা দেয়নি, শুধু তাদের মধ্যেই এখন মহামারি বিরাজমান। মার্কিন স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, যারা টিকা নেয়নি, এমন কমিউনিটির মধ্যে করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ার আভাস দেখা গেছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছেন, ফেসবুক ও অন্যান্য প্ল্যাটফর্ম গুজব মোকাবেলায় যথেষ্ট ভূমিকা রাখছে না।

ভুয়া তথ্য ও গুজব ছড়ানো বন্ধ করার জন্য ফেসবুকসহ সামাজিক মাধ্যমগুলোকে চাপে রেখেছে যুক্তরাষ্ট্র। ফেসবুক বলছে, তারা এ বিষয়ে যথেষ্ট সতর্কতা অবলম্বন করছে। কিন্তু কাজের কাজ আসলে কমই হচ্ছে।

ভুয়া কন্টেন্ট নিয়ন্ত্রণ করতে গিয়ে ফেসবুক অনেকের ব্যক্তিগত কন্টেন্টও নিয়ন্ত্রণ করে ফেলছে। কিন্তু মহামারি নিয়ে ভুয়া কন্টেন্ট এখনও ব্যাপকভাবে ঘুরছে প্ল্যাটফর্মটিতে।

মার্চে এক প্রতিবেদনে উঠে আসে যে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম ও টুইটারে ভ্যাকসিন বিরোধী অ্যাক্টিভিস্টদের প্রায় ৬ কোটি ফলোয়ার রয়েছেন।

যুক্তরাষ্ট্রের ৬৭.৯% প্রাপ্তবয়স্ক ব্যক্তি অন্তত এক ডোজ টিকা নিয়েছেন আর অন্তত ৫৯.২% প্রাপ্তবয়স্ক ব্যক্তি পুরোপুরি টিকা গ্রহন করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ফেসবুকের ভুয়া তথ্য মানুষকে হত্যা করছে: বাইডেন

আপডেট সময় ০১:৪৩:৩২ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১