ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জার্মানিতে ভারি বৃষ্টি ও বন্যাতে মৃত্যু বেড়ে ৮০, নিখোঁজ ১৩০০

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পশ্চিম জার্মানির বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত ৮০ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া নিখোঁজ আছেন আরও এক হাজার ৩০০ মানুষ। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, গত বুধবার রাতে শুরু হওয়া এই বন্যায় জার্মানির পশ্চিমাঞ্চলীয় রাইনলান্ড-পালাটিনেট প্রদেশে ৬টি ভবন ধসে পড়েছে এবং নিখোঁজ আছেন অনেকে। জীবন বাঁচাতে বিভিন্ন বাসা-বাড়ির ছাদে আশ্রয় নিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় পুলিশের এক মুখপাত্র জানান, বন্যা থেকে বাচতে অনেক মানুষ অবস্থান নিয়েছে বাড়ির ছাদে। তবে সেখানে মোট কতজন অবস্থান করছে, তা এখনো পরিষ্কার নয়। অনেক এলাকায় ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দলের সদস্যদের পাঠানো হয়েছে। উদ্ধারকাজ এখনো অব্যাহত আছে। শেষ হলে প্রকৃত অবস্থা জানা যাবে।

এদিকে, বন্যার কারণে দেশটির রাইন নদীতে নৌ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্ধ রয়েছে স্থানীয় রেল, সড়ক ও নৌ যোগাযোগ ব্যবস্থা। ভারী বৃষ্টির কারণে অনেক এলাকায় প্রবেশ করতে পারছে উদ্ধারকারী বাহিনী। জরুরি অবস্থা জারি করা হয়েছে প্রদেশের ভুলকানাইফেল জেলায়।

এই ঘটনায় জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘এমন বিপর্যয়ে আমি হতবাক। বন্যায় অনেক মানুষ বিপাকে পড়েছেন। নিহত ও নিখোঁজ পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা রইল।’

জার্মানির পাশাপাশি ইউরোপের বেলজিয়াম ও নেদারল্যান্ডসেও আবহাওয়ার একই অবস্থা বিরাজ করছে। এই দুই দেশেও ভারী বর্ষণে বন্যা সৃষ্টি হয়েছে। বেলজিয়ামে প্রায় ১ হাজার বাড়ির বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জার্মানিতে ভারি বৃষ্টি ও বন্যাতে মৃত্যু বেড়ে ৮০, নিখোঁজ ১৩০০

আপডেট সময় ০৪:২৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১