ঢাকা ০৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাশরাফিকে ছাড়িয়ে শূন্যের নতুন রেকর্ড তামিমের

আকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশের জার্সিতে এতদিন সবচেয়ে বেশি শূন্য রানের ইনিংসের যৌথ মালিকানা ছিল তামিম ইকবাল ও মাশরাফি বিন মর্তুজার দখলে। এবার সাবেক অধিনায়ককে ছাড়িয়ে গেলেন বর্তমান ওয়ানডে অধিনায়ক।

শুক্রবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে এই অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়লেন তামিম। চোট নিয়েও তিনি অন্য কাউকে সুযোগ না দিয়ে নিজেই খেলতে নেমেছে ফল পেলেন হাতেনাতে।

শুরুতে ব্যাট করতে নামা বাংলাদেশের ওপেনার তামিম রানের খাতা খোলার আগেই বিদায় নেন। ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলেই কাট করতে গিয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ তুলে দেওয়ার পরই রেকর্ডের মালিক বনে যান তিনি।

এই নিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে মোট ৩৪ বার শূন্য রানে বিদায় নিলেন তামিম। বাংলাদেশের জার্সিতে তার পরেই অবস্থান মাশরাফির। ওয়ানডে থেকে আনুষ্ঠানিকভাবে অবসর না নেওয়া এই পেসার ব্যাট হাতে জাতীয় দলের জার্সিতে মোট ৩৩ বার ‘ডাক’ মেরেছেন।

তামিম ও মাশরাফির পরে অর্থাৎ তালিকার তৃতীয় স্থানে আছেন মোহাম্মদ আশরাফুল। এই ডানহাতি ব্যাটসম্যান জাতীয় দলের জার্সিতে মোট ৩১ বার শূন্য রানেই বিদায় নিয়েছেন। এরপর আছেন যথাক্রমে মুশফিকুর রহিম (২৬) ও হাবিবুল বাশার (২৫)।

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ‘ডাক’ মারার রেকর্ড অবশ্য মুত্তিয়া মুরালিধরনের দখলে। সাবেক লঙ্কান কিংবদন্তি স্পিনার ক্যারিয়ারে মোট ৫৯ বার শূন্য রানে আউট হয়েছেন। ৫৪ বার এই লজ্জায় ডুবে দ্বিতীয় স্থানে আছেন ক্যারিবীয় গ্রেট কোর্টনি ওয়ালশ। আর তিনে আছেন মুরালিধরনের সাবেক সতীর্থ সনাথ জয়সুরিয়া (৫৩)।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মাশরাফিকে ছাড়িয়ে শূন্যের নতুন রেকর্ড তামিমের

আপডেট সময় ০৪:১৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১