ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শিশুকে বাঁচাতে কুয়ায় পড়লো ৩০ জন, ৩ জনের মৃত্যু

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

একটি শিশুকে বাঁচাতে গিয়ে একে একে কুয়ায় পড়লেন ৩০ জন গ্রামবাসী। এরই মধ্যে তিনজনের মৃত্যুও হয়েছে।

১৯ জনকে উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে।

এ ঘটনা ভারতের মধ্য প্রদেশের বিদিশা জেলার একটি গ্রামের। বৃহস্পতিবার রাতের এ ঘটনা শুক্রবার (১৬ জুলাই) সকালে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি আরো জানায়, কুয়ায় পড়া শিশুটিকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে একে একে ৩০ জন গ্রামবাসী পড়ে যান। কুয়ার চারপাশের দেওয়াল মানুষের চাপে এক পর্যায়ে ভেঙে যায়। এতে ৫০ ফুট গভীর কুয়ায় পড়ে যান ৩০ জন। কুয়ার ভিতরে অন্তত ২০ ফুট পানি ছিল। বিদিশা থেকে ঘটনাস্থল গঞ্জ বাসোদা ৫০ কিলোমিটার দূরে।

ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান জানান, ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে এবং তিনি নিয়মিত খোঁজখবর রাখছেন।

তিনি বলেন, আমি ক্রমাগত স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি এবং নিয়মিত উদ্ধারকাজের তদারকি করছি। বিদিশিার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আটকে পড়াদের উদ্ধারকাজ দেখভাল করছেন।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে একটি ৮-৯ বছরের শিশু কুয়ায় পড়ে যায়। কিছু লোক তাকে উদ্ধারের জন্য কুয়ার ভিতরে নামেন। অন্যরা কুয়ার চারপাশের দেওয়ালের উপর ও পাশে দাঁড়িয়ে উদ্ধারকাজ দেখছিল। উৎসুক জনতার চাপে কুয়ার উপরের অংশের দেওয়ালটি এক সময় ধসে পড়ে। এতে সবাই কুয়ার মধ্যে পড়ে যায়।

রাত ১১টার দিকে একটি ট্রাক্টর নিয়ে চারজন পুলিশ সদস্য উদ্ধারকাজ শুরু করেন।

ঘটনার পর শোক জানিয়ে মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান নিহত প্রত্যেক পরিবারকে ৫ লাখ রুটি ও আহতদের ৫০ হাজার রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শিশুকে বাঁচাতে কুয়ায় পড়লো ৩০ জন, ৩ জনের মৃত্যু

আপডেট সময় ১১:৪৫:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১