ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নেটমাধ্যমে প্রথম প্রকাশ্য কথোপকথন যশ-নুসরাতের, নেটিজেনদের কটাক্ষ

আকাশ বিনোদন ডেস্ক :

সন্তান জন্মের তারিখ এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই কি যশ ও নুসরাতের সম্পর্কের লুকোছাপাও যেন কমে আসছে। নেটমাধ্যমে একে অপরের সঙ্গে কথা বলা শুরু করলেন যশ ও নুসরাত। যেন সব কিছু স্বাভাবিক করার দিকে এগোচ্ছেন তারা। যদিও তাদের সম্পর্ক ও নুসরাতের সন্তানের পিতৃপরিচয় নিয়ে এখনও স্পষ্ট কোনও জবাব দেননি অভিনেত্রী-সাংসদ নুসরাত জাহান। কিন্তু টেলিপাড়ায় অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে তৃণমূল সাংসদের সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন অব্যাহত।

এর আগে একে অপরের তোলা ছবি নিজেদের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন যশ ও নুসরাত। একই জায়গার ছবি পোস্ট করেছেন একই সময়ে। কিন্তু একে অপরের সঙ্গে ছবি দেননি কোনও তারকাই। নেটমাধ্যমে কারও ছবির মন্তব্য বাক্সেও কেউ কথা বলেননি। কিন্তু বার নেটাগরিকদের নতুন চমক দিলেন অন্তঃসত্ত্বা নুসরাত। যশের ছবির নিচে মন্তব্য করলেন অভিনেত্রী। কথোপকথনে মজলেন দুই তারকা।

নিজের একটি ছবি দিয়ে যশ লিখলেন, ‘সব থেকে বড় জ্ঞান হল- নিজের অজ্ঞানতাকে স্বীকার করা।’ নুসরাত লিখলেন, ‘তোমার সঙ্গে একশ” ভাগ সহমত আমি।’ তার জবাবে যশ লিখলেন, ‘আমায় বলো।’ পাশে হাসির চিহ্ন জুড়ে দিলেন অভিনেতা।

কিন্তু এরপর তাদের কথোপকথন থেমে গেলেও শুরু হল নেটাগরিকদের আক্রমণ। দু’জনকে কথা বলতে দেখে যেন ক্ষুব্ধ তারা। তাদের মতে, পাশাপাশি বসে একে অপরের সঙ্গে কথা বলছেন যশ ও নুসরাত। শুধু তাই নয়, একাধিক নেটাগরিক তারকাদের পরামর্শ দিলেন, তারা যেন আর লুকিয়ে রাখার চেষ্টা না করেন। কেউ আবার নুসরাতের চরিত্র নিয়ে প্রশ্ন তুলতে ব্যস্ত হয়ে পড়লেন।

‘গায়ে পড়া’, ‘নির্লজ্জ’, কিছুই বলতে ছাড়লেন না কয়েক জন নেটাগরিক। কেউ কেউ আবার যশকে কথা শুনিয়ে দিলেন নুসরাতের মন্তব্যের জবাব দেওয়ার জন্য। জনৈক নেটাগরিকের বক্তব্য, ‘আপনাদের ব্যাপারে আমরা কিন্তু সব জানি!’ যেন যশের লেখার পরিপ্রেক্ষিতেই এই উত্তর।

কিন্তু মানুষের চোখ রাঙানিতে অভ্যস্ত নুসরাত এই সমস্ত দিকে মন না দিয়ে নিজের নিয়ম মতো জীবন যাপন করতে পছন্দ করেন। যশের সঙ্গে তার সম্পর্কের সংজ্ঞা বিশ্লেষণ করা বা তার সন্তানের পিতৃপরিচয় ঘোষণা করায় সময় ব্যয় না করে তিনি অনাগত সন্তানকে ভাল রাখার চেষ্টা করে চলেছেন। তার জন্য নিজেকে ভাল রাখছেন তিনি। আর তার প্রমাণ ইনস্টাগ্রামে অভিনেত্রীর পোস্ট করা একাধিক স্টোরি, ছবি এবং ভিডিও।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নেটমাধ্যমে প্রথম প্রকাশ্য কথোপকথন যশ-নুসরাতের, নেটিজেনদের কটাক্ষ

আপডেট সময় ১১:০১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১