ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টাঙ্গাইলে করোনা আইসিইউতে আগুন

আকাশ জাতীয় ডেস্ক:

টাঙ্গাইল সদর হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকাল সোয়া ৩টার দিকে হাইফ্লো নেজাল ক্যানোলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তাৎক্ষনিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনায় আইসিইউতে থাকা রোগীদের কোনো ক্ষতি হয়নি। আইসিউতে থাকা রোগীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে অন্যান্য সাধারণ ওয়ার্ডে তাদের নিয়ে চিকিৎসা শুরু করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শফিকুল ইসলাম সজিব। আগুন লাগার ঘটনায় আইসিইউতে ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

এদিকে আগুনের সংবাদ ছড়িয়ে পড়লে স্বজনরা সাধারণ ওয়ার্ডের রোগীদের বাইরে বের করেন। এ সময় অক্সিজেন সমস্যায় পড়েন জটিল রোগীরা। তাৎক্ষণিক বাইরে বের করা রোগীদের অক্সিজেনের ঘাটতিতে একজন মারা গেছেন। মৃত সাইফুল ইসলাম (৪০) ঘাটাইল উপজেলার দেওপাড়া গ্রামের বাসিন্দা। তিনি করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।

টাঙ্গাইল ফারার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, আমরা খবর পেয়ে দ্রুত চলে আসি। এসেই আমরা অল্প সময়ের মধ্যে আগুণ নিয়ন্ত্রণে আনি। এ সময়ে কোনো হতাহত হয়নি। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে হাইফ্লো নেজাল ক্যানোলা থেকে আগুনের সূত্রপাত ঘটে।

টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গণি বলেন, আগুনের ঘটনায় কোনো হতাহত হয়নি। আইসিউ ওয়ার্ডে ১০ জন রোগী ছিল। দ্রুত রোগীদের নিরাপদ স্থানে নেয়া হয়। তাৎক্ষণিক সাধারণ ওয়ার্ডে নিয়ে এসব রোগীদের চিকিৎসা শুরু করা হয়। তিনি বলেন, আমরা পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছি। তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন চাওয়া হয়েছে।

এদিকে জেলা সিভিল সার্জন আবুল ফজল মোহাম্মদ সাহাবুদ্দিন বলেন, রোগীদের সরিয়ে দ্রুত অন্য ওয়ার্ড স্থানান্তর করে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে আইসিইউ বন্ধ রয়েছে। দ্রুত আইসিইউ ওয়ার্ড প্রস্তুত করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

টাঙ্গাইলে করোনা আইসিইউতে আগুন

আপডেট সময় ০৯:৪৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১